ড. খুদারিসহ ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদির প্রতি হামাসের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i99032-ড._খুদারিসহ_ফিলিস্তিনিদের_মুক্তি_দিতে_আবারও_সৌদির_প্রতি_হামাসের_আহ্বান
আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০২১ ১৩:৪৬ Asia/Dhaka
  • বাবা ও ছেলে
    বাবা ও ছেলে

আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবে হামাসের প্রতিনিধি ড. মুহাম্মাদ সালেহ আল খুদারি ও তার ছেলে হানি মুহাম্মাদ খুদারিকে রিয়াদ অন্যায়ভাবে আটক রেখেছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক ও মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হচ্ছে। বন্দীদের দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণই হচ্ছে এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম। 

হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মুহাম্মাদ আল খুদারিসহ অন্য ফিলিস্তিনিদের ওপর ব্যাপক জুলুম করা হয়েছে এবং তারা নিপীড়নের শিকার।

২০১৯ সালে সৌদি আরবের গোয়েন্দা বাহিনী জেদ্দা শহর থেকে ড. মোহাম্মাদ আল-খুদারি ও তার ছেলেকে আটক করে। তখন বলা হয়েছিল, দ্রুতই তাদেরকে মুক্তি দেয়া হবে। কিন্তু এখনও তাদের মুক্তি দেয়া হয়নি।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন