'ইয়েমেন যুদ্ধে পরাজয়ের জন্য লেবাননের ওপর প্রতিশোধ নিতে চায় সৌদি'
https://parstoday.ir/bn/news/west_asia-i99380-'ইয়েমেন_যুদ্ধে_পরাজয়ের_জন্য_লেবাননের_ওপর_প্রতিশোধ_নিতে_চায়_সৌদি'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন এমপি বলেছেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব যে লজ্জাজনক পরাজয় বরণ করেছে লেবাননের ওপর তারা তার প্রতিশোধ নিতে চায়। তিনি বলেন, ইয়েমেনের নিপীড়িত জনগণকে সৌদি আগ্রাসনের মুখে লেবানন সমর্থন দেয়ার কারণে রিয়াদ সরকার মূলত ক্ষিপ্ত হয়ে এই প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০২১ ১৪:১৩ Asia/Dhaka
  • মোহাম্মদ রাদ
    মোহাম্মদ রাদ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন এমপি বলেছেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব যে লজ্জাজনক পরাজয় বরণ করেছে লেবাননের ওপর তারা তার প্রতিশোধ নিতে চায়। তিনি বলেন, ইয়েমেনের নিপীড়িত জনগণকে সৌদি আগ্রাসনের মুখে লেবানন সমর্থন দেয়ার কারণে রিয়াদ সরকার মূলত ক্ষিপ্ত হয়ে এই প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা করেছে।

সম্প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধ করা উচিত বলে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি মন্তব্য করার পর বৈরুতে সঙ্গে রিয়াদের মারাত্মক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং বৈরুতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পরামর্শ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। দু'দেশের মধ্যে সম্পর্কের যখন এমন অবস্থা তখন হিজবুল্লার এমপি এই মন্তব্য করলেন।

লেবাননের জাতীয় সংসদে হিজবুল্লাহর প্রতিনিধিত্বকারী পলিটিক্যাল উইংয়ের প্রধান মোহাম্মদ রা'দ  গতকাল শনিবার দেশটির সংসদে  যারা অন্য আরেকটি আরব দেশের ওপর আগ্রাসন চালিয়েছে এবং তারা পরাজয় বরণ করেছে। মোহাম্মদ রা'দ সরাসরি সৌদি আরবের নাম উল্লেখ না করলেও দৃশ্যত তিনি সৌদি আরবকেই ইঙ্গিত করেছেন।

মোহাম্মদ রাদ বলেন, আগ্রাসনকারী দেশটি এখন পরাজিত হতে চলেছে এবং নিপীড়িত দেশটির জনগণের প্রতি সমর্থন দেয়ার কারণে তারা লেবাননের জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়। তিনি বলেন, লেবাননের মন্ত্রীর বিরুদ্ধে সৌদি আরবের এই আক্রমণের উদ্দেশ্য এমন হতে পারে যে, তারা লেবাননের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে চাইছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন