সৌদি আরবের সঙ্গে টানাপোড়েন
হিজবুল্লাহ বলল হুমকির কাছে নতি স্বীকার করবে না লেবানন
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেছেন, সৌদি আরবের হুমকির কাছে তার দেশ নতি স্বীকার করবে না।
ইয়েমেন যুদ্ধ ইস্যুতে লেবাননের তথ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে যখন সৌদি আরব এবং লেবাননের মধ্যে মারাত্মক কূটনৈতিক টানাপড়েন চলছিল তখন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের শীর্ষ পর্যায়ের নেতা হাসান আল-বাগদাদি এই মন্তব্য করলেন।
লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল হাসান আল বাগদাদির বক্তব্য তুলে ধরেছে। তিনি বলেছেন, লেবানন তার নীতি অনুসরণ অব্যাহত রাখবে এবং সীমান্ত ও জনগণকে রক্ষা করবে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদ আহরণ করবে ও কোন চাপের কাছে পিছু হটবে না।
তিনি বলেন, সমস্যাটি হচ্ছে আমেরিকায এবং সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের মতো মিত্ররা অতীত থেকে শিক্ষা নেয় নি এবং তারা তা করতেও আগ্রহী নয়।#
পার্সটুডে/এসআইবি/৩