স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিন: আমেরিকার প্রতি শাত্তাইয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i99780-স্বাধীন_ফিলিস্তিন_রাষ্ট্রের_স্বীকৃতি_দিন_আমেরিকার_প্রতি_শাত্তাইয়া
পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাত্তাইয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ১৩:২৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর বৈঠক
    মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর বৈঠক

পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাত্তাইয়া।

ফিলিস্তিন জনগণকে টার্গেট করে আমেরিকা যেসব প্রস্তাব পাস  করেছে সেগুলো সংশোধনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (সোমবার) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রতিনিধিদলে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ছিলেন।

ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়ার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়েও আলোচনা করা হয়। দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকার ভূলুণ্ঠিত করার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টিকে যখন ইহুদিবাদী ইসরাইল দুর্বল করে দেয়ার চেষ্টা করছে তখন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর এই আলোচনা হলো।

ফিলিস্তিনিদের জন্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব বায়তুল মোকাদ্দাসে মার্কিন কনস্যুলেট খোলাসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শাত্তাইয়া।#

পার্সটুডে/এসআইবি/৯