ইরাক থেকে বিদেশি সেনা বহিষ্কারে বাগদাদ দৃঢ়প্রতিজ্ঞ
https://parstoday.ir/bn/news/west_asia-i99862-ইরাক_থেকে_বিদেশি_সেনা_বহিষ্কারে_বাগদাদ_দৃঢ়প্রতিজ্ঞ
ইরাকে মোতায়েন সমস্ত বিদেশি সেনা বহিষ্কার করার ব্যাপারে বাগদাদ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী রেজা গুনেইয়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২১ ১১:২০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরাকে মোতায়েন সমস্ত বিদেশি সেনা বহিষ্কার করার ব্যাপারে বাগদাদ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী রেজা গুনেইয়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি।

তিনি বলেন, যেহেতু ইরাকের সংবিধান দেশের মাটিতে কোনো বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দেয় না, সে কারণে ইরাক থেকে সমস্ত বিদেশি সেনা বহিষ্কারের বিষয় নিয়ে কাজ করছে সরকার। গতকালের এই বৈঠকের খবর জানিয়েছে হাদি আল-আমেরির মিডিয়া অফিস।

আমেরি জোর দিয়ে বলেন, ইরাকে অবস্থানকারী কোনো উগ্র সশস্ত্র গোষ্ঠী প্রতিবেশী দেশগুলোর ওপর কোনোরকমের হুমকি সৃষ্টি করুক- বাগদাদ তার সুযোগ দেবে না। বৈঠকে ইরাক এবং তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এই বৈঠক এমন সময় হলো যখন ইরাকের মাটিতে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে এবং বাগদাদ সরকার বারবার বলছে, তুরস্ককে অবিলম্বে এসব সেনা প্রত্যাহার করতেই হবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।