মা’রিব প্রদেশে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করল ইয়েমেনি বাহিনী
-
ইয়েমেনি বাহিনীর অগ্রগতি
যে, যুদ্ধকবলিত ইয়েমেনের মা’রিব প্রদেশে গুরুত্বপূর্ণ আরো বিজয় অর্জন করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী। এরইমধ্যে প্রাদেশিক রাজধানী মা’রিব শহরের দক্ষিণের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর অবরোধ আরোপ করেছে তারা।
জ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইয়েমেন নিউজ পোর্টাল ওয়েবসাইট জানিয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা ও সামরিক বাহিনী সৌদি সমর্থিত গেরিলাদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয় এবং এক পর্যায়ে ফালাজ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। সংঘর্ষের পর ইয়েমেনের শাহাব টেলিভিশন চ্যানেল কয়েকডজন সৌদি ভাড়াটে গেরিলার দাফনের ফুটেজ প্রকাশ করেছে।
এই টিভি চ্যানেলটি সালাফিপন্থী কথিত আল-ইসলাহ পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত। চ্যানেলটির খবরে স্বীকার করা হয়েছে যে, এসব গেরিলা ইয়েমেনি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে।
সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনের সেনা ও তাদের মিত্র যোদ্ধারা মা’রিব প্রদেশের ওয়াদি ওবায়দা জেলার গুরুত্বপূর্ণ এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এর আগে সৌদি ভাড়াটে গেরিলারা ওই এলাকা থেকে অপমানজনকভাবে পালিয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/১২