-
'রাফাহ'য় ইসরাইলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি করছে'
মে ০৮, ২০২৪ ০৮:৪৭ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালানোর মধ্যদিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।
-
গাজা যুদ্ধ বন্ধ করার বৈশ্বিক প্রচেষ্টা ভণ্ডুল করছে ইসরাইল: ইরান
মে ০৮, ২০২৪ ০৬:৫৭আন্তর্জাতিক হুঁশিয়ারি সত্ত্বেও গাজা উপত্যকার সর্বদক্ষিণের প্রবল ঘনবসতিপূর্ণ শহর রাফাহতে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।
-
রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী
মে ০৭, ২০২৪ ১৪:৫৩মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। রাফাহ শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলার পর আজ সকালে ইসরাইলি ট্যাংকগুলো ক্রসিং দখল করে নেয়।
-
যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি মেনে নেয়ার দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ
মে ০৭, ২০২৪ ১০:৩৭যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি মেনে নেয়ার দাবিতে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব, জেরুজালেম এবং অন্য কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ করেছে সেখানকার ক্ষুব্ধ জনগণ। হামাসের দেয়া শর্ত মেনে নিয়ে গাজা থেকে বন্দী আত্মীয়স্বজনকে ফিরিয়ে আনার দাবিও জানান তারা।
-
হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও রাফাহ শহরে কার্পেট বম্বিং শুরু করেছে ইসরাইল
মে ০৭, ২০২৪ ০৯:৪৮অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে কার্পেট বম্বিং করেছে ইহুদিবাদী ইসরাইল। একই সাথে তারা ট্যাংক বাহিনী দিয়ে রাফাহ ক্রসিং পয়েন্টের দখল নিয়েছে।
-
রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসন মারাত্মক পরিণতি বয়ে আনবে: হামাস
মে ০৭, ২০২৪ ০৮:৪৩ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে যদি ইহুদিবাদী ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে দখলদার সেনাদের জন্য তার পরিণত হবে ভয়াবহ। সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, রাফা শহরকে সুরক্ষা দেয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।
-
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি: ‘বল এখন ইসরাইলের কোর্টে’
মে ০৭, ২০২৪ ০৫:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালালো হিজবুল্লাহ
মে ০৬, ২০২৪ ১৫:৫৪অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এই হামলায় তারা কাতিউশা রকেট ব্যবহার করে।
-
সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি
মে ০৬, ২০২৪ ১৩:২৮ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌ মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনি বাহিনী গত ২৯ এপ্রিল প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে মিশনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল।
-
রাফাহ থেকে এক লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিল ইসরাইল
মে ০৬, ২০২৪ ১২:১৫ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাহ'র পূর্বাঞ্চল থেকে এক লাখ বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে মিসরের কায়রোয় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর এমন নির্দেশ দিল ইসরাইল।