-
গাজায় ইসরাইলি ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে: হামাস
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ০৬:৩৩গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পিত স্থল অভিযান নিঃসন্দেহে ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেহরান সফররত হামাসের লেবানন প্রতিনিধি ও অন্যতম পলিটব্যুরো সদস্য ওসামা হামদান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
রাফাহতে ইসরাইলি স্থল অভিযান হবে ধ্বংসাত্মক: জাতিসংঘকে ইরান
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ০৬:১৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে।
-
ইসরাইলি সেনা জমায়েতের ওপর হিজবুল্লাহর হামলা
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৫:৫৬ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
গাজা: রাফাহতে ইসরাইলি হামলায় বহু শহীদ; নাসের হাসপাতালের কার্যক্রম বন্ধ
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৫:৫৩ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আজ গাজার রাফাহ শহরের উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশে আকাশ, ভূমি ও সাগর থেকে হামলা চালিয়েছে। রাফাহ শহরকে নিরাপদ হিসেবে ঘোষণা করার পর এখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এবার সেই রাফাহতেও গণহত্যা শুরু করেছে পাষণ্ড ইসরাইলি বাহিনী।
-
'গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না'
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৫:২০চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নিতানিয়াহুর লিকুদ পার্টির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ০৬:৩০লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য যে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই।
-
৭ অক্টোবরের দায় নিন, অন্যথায় সরকার পতনের আন্দোলন
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৯:৪৩ইহুদিবাদী ইসরাইলের শক্তিশালী হিস্তাদ্রুত শ্রমিক ইউনিয়নের নেতা আরনোন বার-ডেভিড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাত অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিতে হবে অন্যথায় তার সংগঠন সরকারবিরোধী আন্দোলনে যোগ দেবে। একই সঙ্গে তিনি আগাম নির্বাচন দাবি করেছেন।
-
ইসরাইলকে আবারো তড়িঘড়ি করে অস্ত্র দিচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৬:২৩গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কার মধ্যে মার্কিন সরকার তেল আবিবকে তাড়াহুড়ো করে অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল (শুক্রবার) জানিয়েছে কয়েক কোটি ডলার মূল্যের অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
-
ইসরাইলের ৬০টি সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল আরব লীগ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৬:১৯ইহুদিবাদী ইসরাইলের ৬০টি সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীরজুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অভিযোগে এসব সংগঠন ও সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়।
-
রাফাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ইরানি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:৫২গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সউদ আলোচনা করেছেন।