-
হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ৬ যোদ্ধা নিহত; ইসরাইলি সেনা অবস্থানে হামলা
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৯:৪২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট জানিয়েছে, তাদের ছয় সদস্য ইহুদিবাদী ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) আলাদা বিবৃতিতে সংগঠন দুটি তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা ঘোষণা করে।
-
ইসরাইলের অ্যাশদদ শহরের কাছে গুলিবর্ষণ: ৩ ইহুদিবাদী নিহত
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:২২গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) ইসরাইলের অ্যাশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় তিন ইহুদিবাদী নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
-
দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: আবু উবায়দা
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:১৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা ‘আল-আকসা তুফান অভিযান’ গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই অভিযান আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলেও হামাস মন্তব্য করেছে।
-
ইসরাইলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:১১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে।
-
লোহিত সাগরে ইঙ্গ-মার্কিন যুদ্ধকামিতা ও উস্কানি জোরদার বুমেরাং হতে বাধ্য
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৭:০৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো সদস্যের হুঁশিয়ারি সত্ত্বেও লোহিত সাগরে উত্তেজনা ও যুদ্ধের উস্কানি জোরদার করছে ইঙ্গ-মার্কিন সরকার। ইঙ্গ-মার্কিন জঙ্গি বিমান গত কয়েক সপ্তায় বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরাইল থেকে আসা বা ইসরাইল-মুখী বাণিজ্য-জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুউসি আন্দোলনের অনুগত সেনাদের হামলার জবাবে।
-
ইসরাইলকে কায়রো আলোচনায় ফিরতে স্বজনদের দাবি
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৪:৩৬গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ- মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজনরা তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারো কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের ঘাঁটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৩:৪৩সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি তাদের মিত্র গেরিলারা অবস্থান করছিল।
-
ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল হিজবুল্লাহ যোদ্ধারা
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:০৬লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৫ ব্যক্তি শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
-
যেকোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধ অক্ষ
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১০:৫৯লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে যেকোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে প্রতিরোধগামী যোদ্ধাদের অক্ষ।
-
কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদ্বেগ; দ্রুত যুদ্ধবিরতির আহ্বান
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৫:৪৫অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।