-
ডেড সি উপকূলে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৯:৪০ইরাকের স্থায়ী প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা ডেড সি উপকূলে ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
-
দামেস্কের আকাশে গোলান থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৬:১৩ইহুদিবাদী ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষিপ্ত দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেছে সিরিয়া। দেশটির একটি সামরিক সূতের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী দামেস্কের আকাশে শুক্রবার গুলি করে ওই দু’টি ড্রোন ভূপাতিত করে।
-
এবার রাফাহ শহর খালি করার নির্দেশ যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রীর
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৬:০৫জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফাহ শহর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে দেয়ার জন্য দখলদার সেনা কর্মকর্তাদেরকে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
-
সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে: ইয়েমেন
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১২:০৬ইয়েমেনের সামরিক অভিযানের ফলে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়া পর ইয়েমেনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
গাজা উপত্যকা থেকে আরেকটি ব্রিগেড প্রত্যাহার করে নিল ইসরাইল
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১২:০১ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা থেকে তার আরেকটি ব্রিগেড প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, এটি গাজার খান ইউনিস শহর থেকে তার ইঞ্জিনিয়ারিং কমব্যাট ব্যাটালিয়নের ২৭১ ব্রিগেডকে প্রত্যাহার করে নিয়েছে।
-
গাজা এখন আর আগের গাজা নেই: ফিলিস্তিনি মন্ত্রী
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১১:৫৮মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসিত সরকারের সংস্কৃতিমন্ত্রী আতেফ আবু সাইফ বলেছেন, গাজা উপত্যকা এখন আর আগের গাজা উপত্যকা নেই; এটিকে এখন আর চেনা যায় না। ভয়াবহ ইসরাইলি অপরাধযজ্ঞের মধ্যে ৯০ দিন গাজায় আটকে থাকার পর সম্প্রতি পশ্চিম তীরে ফিরে তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
দূতাবাস স্থানান্তর: আর্জেন্টিনার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ওআইসি
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১১:৫৬আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেয়ি তার দেশের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল-কুদসে স্থানান্তরের যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
-
ইসরাইলগামী জাহাজে বাধা দেয়ার ক্ষেত্রে ‘প্রকৃত বিজয়’ পেয়েছে ইয়েমেন: হুথি
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১১:৪৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগর হয়ে ইসরাইলগামী জাহাজ চলাচলে বাধা দেয়ার ক্ষেত্রে তার দেশ ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে। তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।
-
গাজায় ইসরাইলি হামলায় আরও ১৩০ ফিলিস্তিনি শহীদ; বহু ইসরাইলি সেনা হতাহত
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৫:৪৯অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
ইয়েমেনে আবারও হামলা চালাল ইঙ্গ-মার্কিন বাহিনী
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:৪৫ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। স্থানীয় সূত্রগুলো বলছে, গতরাতে প্রদেশের 'রা'স ইসা' এলাকায় দুই দফা হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন বাহিনী। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।