-
হামাসের বিস্ফোরণে দুই ভবন ধ্বংস; ২১ ইসরাইলি সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৪০গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলি জন্য বড় ধরনের বিপর্যয় ঘটেছে। গতকাল (সোমবার) গাজার খান ইউনুস শহরে দুটি ভবনে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটালে ভবন দুটি ধ্বংস হয় এবং একুশ জন সেনা নিহত হয়েছে। এই ২১ সেনা নিহত হওয়ার পর গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে নিহত দখলদার সেনার সংখ্যা ২১৯ এ পৌঁছালো। গতকাল যেসব সেনা নিহত হয়েছে তার মধ্যে কয়েকজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।
-
গাজায় হামাসের হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০২৪ ০৯:০৪অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরপিজি হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম একটি হামলায় একদিনে এত বেশিসংখ্যক দখলদার সেনা নিহত হলো।
-
ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল-আসাদের ওপর আবারো হামলা
জানুয়ারি ২৩, ২০২৪ ০৮:৪৯ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর এই হামলা হলো।
-
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৩, ২০২৪ ০৬:৩৫সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে রোববার দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
-
ইসরাইলি সংসদীয় কমিটির বৈঠকে বন্দী পরিবারগুলোর হানা; হৈ-হট্টগোল, ঝগড়া
জানুয়ারি ২৩, ২০২৪ ০৬:০৬ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের অর্থ বিষয়ক কমিটির বৈঠকে ঢুকে বন্দী পরিবারগুলোর সদস্যরা প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি ও হৈ-হট্টগোল করেছেন। গতকাল (সোমবার) অন্তত ২০ সদস্যের একটি দল এই ঘটনা ঘটান।
-
গাজা যুদ্ধ: ইসরাইলের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন দিন দিন কমছে
জানুয়ারি ২২, ২০২৪ ১৫:০১"মর্নিং কনসাল্ট" ইন্সটিটিউটের নতুন জরিপের ফলাফলে দেখা যায় যে গাজা যুদ্ধের পর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক মাস ব্যাপী পরিচালিত হওয়া মর্নিং কনসাল্ট জরিপটিতে ৪৩টি দেশের প্রতিটি দেশে ৩০০ থেকে ৬ হাজার ব্যক্তি অংশ নিয়েছেন।
-
গাজার খান ইউনুসে তীব্র সংঘর্ষ; ইসরাইলি সেনা ও ট্যাঙ্ক ধ্বংস
জানুয়ারি ২২, ২০২৪ ১৪:৫৫অবরুদ্ধ গাজার খান ইউনুসে নতুনকরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সেখানে জঙ্গিবিমান ও কামানের পাশাপাশি ড্রোন থেকেও একযোগে বোমা ও গোলা বর্ষণ করা হয়েছে।
-
হামাসকে অটুট রাখে এমন কোনো পরিকল্পনা মানব না: নেতানিয়াহু
জানুয়ারি ২২, ২০২৪ ০৮:৪০গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পর্যায়ক্রমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
-
ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে: ইয়েমেন
জানুয়ারি ২২, ২০২৪ ০৬:১০মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
‘ইসরাইলি অপরাধের বিপরীতে আল-আকসা তুফান ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া’
জানুয়ারি ২২, ২০২৪ ০৬:০৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কঠোরভাবে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে চালানো তাদের আল-আকসা তুফান অভিযান সমর্থন করে একটি বিবৃতিতে প্রকাশ করেছে। ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী ইসরাইলের চরম অত্যাচার ও অপরাধযজ্ঞের মোকাবিলায় আল-আকসা তুফান অভিযানকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে।