-
অনির্দিষ্টকাল যুদ্ধ চললেও প্রতিরোধ ফ্রন্ট নির্মূল হবে না: আল-কুদস ব্রিগেড
জানুয়ারি ১০, ২০২৪ ০৬:৫০ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজায় যত দীর্ঘমেয়াদি যুদ্ধই চালাক না কেন এটি গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোকে নির্মূল করতে পারবে না। ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে এক ভিডিও বার্তায় এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ইসরাইল নিজের ‘রক্তপিপাসু’ চরিত্র প্রকাশ ছাড়া কোনো লক্ষ্য অর্জন করেনি: হামাস
জানুয়ারি ১০, ২০২৪ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় প্রায় ১০০ দিন ধরে গণহত্যা ও যুদ্ধাপরাধ চালিয়েও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেছেন, দখলদার সরকার এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে শুধু তার ‘রক্তপিপাসু ও ঘাতক’ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র।
-
ইহুদিবাদীদের বিপর্যয়; একদিনেই ৯ সেনার চিরবিদায়
জানুয়ারি ০৯, ২০২৪ ১৬:০৪অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে দখলদার ইসরাইলের আরো ৯ সেনা চিরবিদায় নিয়েছে। এর মধ্যে অন্তত তিন জন কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে।
-
ইহুদিবাদী হামলায় উচ্চহারে সাংবাদিক নিহত; চরম উদ্বিগ্ন জাতিসংঘ
জানুয়ারি ০৯, ২০২৪ ১০:২৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে উচ্চহারে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
-
‘নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ সুযোগ দেয়া উচিত হবে না’
জানুয়ারি ০৯, ২০২৪ ০৯:৫০জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনমতেই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার সুযোগ দেয়া উচিত হবে না। এ বিষয়ে বিশ্ববাসীকে এখনই উদ্যোগ নিতে হবে।
-
গাজা থেকে সেনা প্রত্যাহার করেও ইসরাইল বলছে তারা সফল
জানুয়ারি ০৯, ২০২৪ ০৭:৩৩ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর কর্মকর্তারা উত্তর গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করে নেয়ার খবর নিশ্চিত করেছেন। তারা দাবি করেছেন, এই সেনা প্রত্যাহার ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করার প্রকল্পের সমাপ্তি।
-
গাজা যুদ্ধের ৯৪তম দিনে তেল আবিবে রকেট বৃষ্টি করল হামাস
জানুয়ারি ০৯, ২০২৪ ০৬:১৫অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলিতে নতুন করে রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা।
-
ইসরাইলের হাইফায় হামলা চালিয়েছি, আরও দূরে হামলার ক্ষমতা আছে: ইরাকি নুজাবা
জানুয়ারি ০৮, ২০২৪ ১৭:২৫দখলদার ইসরাইলের হাইফাতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর নুজাবা আন্দোলন বলেছে, তারা হাইফা থেকেও দূরবর্তী স্থানে হামলা চালাতে সক্ষম।
-
‘গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে’
জানুয়ারি ০৮, ২০২৪ ১৭:১০ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বাড়াবাড়ি রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে।
-
এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল দখলদার ইসরাইল
জানুয়ারি ০৮, ২০২৪ ১৬:৫৭ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুপ্ত হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার শহীদ হয়েছেন। আজ (সোমবার) ইসরাইলের যুদ্ধবিমান থেকে ওই কমান্ডারের গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তিনি শহীদ হন।