-
লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি প্রতিহত করব: ইয়েমেনের পার্লামেন্ট
জানুয়ারি ০২, ২০২৪ ০৭:৩৫লোহিত সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেনের যেকোনো সামরিক উপস্থিতি প্রতিহত করতে ইয়েমেনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে দেশটির পার্লামেন্ট। ওই সাগরে মার্কিন সেনাদের হামলায় ইয়েমেনের ১০ নৌসেনা নিহত হওয়ার পর দেশটির পার্লামেন্ট এ প্রত্যয় জানাল।
-
হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত: স্বীকার করছে না তেলআবিব
জানুয়ারি ০২, ২০২৪ ০৬:০১অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা ইসরাইলি সেনাদের বহু সামরিক যানও ধ্বংস করেছে ।
-
‘যুদ্ধ সত্ত্বেও হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অক্ষত রয়েছে’
জানুয়ারি ০১, ২০২৪ ১৬:৫৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এবং তারা সেখান থেকেই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। খোদ ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে।
-
গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার প্রস্তাব; জঘন্য মস্করা বলছে হামাস
জানুয়ারি ০১, ২০২৪ ১৫:৩৩দখলদার ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সেখানকার অধিবাসীদের অন্য কোথাও সরিয়ে নেয়ার নতুন এক বর্বর প্রস্তাব উত্থাপন করেছেন।
-
উত্তর গাজায় ইসরাইলের গোয়েন্দা ড্রোন আটক করল হামাস
জানুয়ারি ০১, ২০২৪ ১৫:১৩উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দখলদার ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হামাসের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড।
-
লোহিত সাগরে প্রাণঘাতী হামলার দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে
জানুয়ারি ০১, ২০২৪ ১০:০৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগরে ইয়েমেনি বোটে মার্কিন সেনারা যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার পরিপূর্ণ দায় ওয়াশিংটনকে নিতে হবে।
-
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত: গাজা যুদ্ধে পরাজয়ের প্রথম লক্ষণ
জানুয়ারি ০১, ২০২৪ ০৯:৩৯ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের শেষ দিনে তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বরখাস্ত করেছেন।
-
নববর্ষের প্রথম প্রহরে তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ
জানুয়ারি ০১, ২০২৪ ০৬:৫২ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা।
-
হাজার হাজার সেনা প্রত্যাহার; গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরাইল!
জানুয়ারি ০১, ২০২৪ ০৬:২৯অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তিনটি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি ৫৫১তম এবং ১১৪তম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি বাহিনী। একটি ব্রিডেগে সাধারণত তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে। সে হিসাবে ১৫ থেকে ২৫ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব।
-
'আল-আকসা অভিযান ইসরাইলের প্রতি পশ্চিমা সমর্থন অকার্যকর করে দিয়েছে'
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৪:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র রাজনৈতিক বিভাগের প্রধান ইব্রাহিম আমিন আল সায়িদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামাস এবং গাজা-ভিত্তিক অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিস্ময়কর ব্যাপক ভিত্তিক হামলা ইসরাইলি সেনাবাহিনী এবং এর বিশাল পশ্চিমা সমর্থনকে অকার্যকর করে দিয়েছে।