-
ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর ব্যাপারে ইয়েমেনের হুঁশিয়ারি
ডিসেম্বর ৩০, ২০২৩ ০৫:৪৫বহিঃশক্তির সামরিক বাহিনীগুলোকে ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি। তিনি গতকাল ইয়েমেনের হুদায়দা বন্দরে সামরিক ক্যাডেটদের এক পাস-আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
-
গাজায় ইসরাইলিদের শিশু হত্যা নজিরবিহীন: ইউনিসেফের প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৩ ১৪:০০২০২৩ সাল ছিল পশ্চিম তীরের শিশুদের জন্য সবচেয়ে প্রাণহানীকর বছর। এই মন্তব্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের। এই বিশ্ব সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রধান আদেল খাদার গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ওই ঘোষণা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে পূর্ব বায়তুল মোকাদ্দাসসহ পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের শহীদের সংখ্যা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
-
আল-আকসা তুফান অভিযান ইসরাইলকে বিলুপ্তির পথ দেখিয়েছে: হামাস
ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:১৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলের বিরুদ্ধে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযান এই দখলদার শক্তিকে ‘বিলুপ্তির পথ দেখিয়েছে।’ হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় ৭ অক্টোবরের অভিযান সম্পর্কে এ মন্তব্য করেন।
-
ইসরাইলগামী ছাড়া অন্য সব জাহাজ নিরাপদ: হুথি আনসারুল্লাহ আন্দোলন
ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:০৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি মালিকানাধীন কিংবা ইসরাইলগামী জাহাজ ছাড়া আন্তর্জাতিক পানিসীমা দিয়ে অন্য যেকোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। হুথি মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম গতকাল (বৃহস্পতিবার) ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
হামাসের প্রতিরোধ ক্ষমতাকে সম্মান জানাই: অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেল
ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:০৭ইহুদিবাদী ইসরাইলের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছেন, হামাস যোদ্ধারা গাজা যুদ্ধে তাদের যেকোনো নিহত কমান্ডারের শূন্যতা তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারছে। এখান থেকে প্রমাণিত হয়, হামাস তাদের যোদ্ধাদেরকে সমানভাবে সক্ষম ও নিবেদিতপ্রাণ করে গড়ে তুলতে পেরেছে।
-
'আমিও হয়তো শহীদ হয়ে যাব, তবে দাবি থাকল ফিলিস্তিনকে একা ছেড়ে দেবেন না'
ডিসেম্বর ২৮, ২০২৩ ২০:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীর উদ্দেশে ভিডিও বার্তা পাঠিয়েছেন গাজার এক নারী সাংবাদিক। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে আসা নারীদের সমাবেশে গতকাল (বুধবার) এই ভিডিও বার্তা প্রচার করা হয়। সর্বোচ্চ নেতা মনোযোগের সঙ্গে এই বার্তা শুনেছেন।
-
বন্দীদের মুক্তির দাবিতে ইসরাইলি সংসদ অভিমুখে মিছিল
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৬:৪১গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং জিহাদ আন্দোলনের হাতে থাকা বন্দীদের মুক্তির দাবিতে ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
-
মেজর ও ক্যাপ্টেনসহ পটল তুলেছে ইসরাইলের আরো তিন সেনা
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৫:৩৮অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো তিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছে।
-
গাজা যুদ্ধে পরাজিত হওয়ার বিষয়ে ইসরাইলি কর্মকর্তার স্বীকারোক্তির নেপথ্যে
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৪:৪৩অবরুদ্ধ গাজা উপ্যতায় যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকায় আগ্রাসী ও বর্বর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পরাজয় ঘটেছে বলে এরইমধ্যে ইসরাইলের কিছু কর্মকর্তা বলতে শুরু করেছেন।
-
গোলান মালভূমিতে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
ডিসেম্বর ২৮, ২০২৩ ০৯:০৪ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া, উত্তর ইরাকেও ইসরাইলি অবস্থানে হামলা হয়েছে।