গোলান মালভূমিতে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i132652-গোলান_মালভূমিতে_ইসরাইলের_গুরুত্বপূর্ণ_লক্ষ্যবস্তুতে_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধাদের_হামলা
ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ‌এছাড়া, উত্তর ইরাকেও ইসরাইলি অবস্থানে হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৩ ০৯:০৪ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা

ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ‌এছাড়া, উত্তর ইরাকেও ইসরাইলি অবস্থানে হামলা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়াদ বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। কোনো কোোন রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের একটি ড্রোন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আরো জানিয়েছে, এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে। গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরাইলের গণমাধ্যম বলছে, একটি কামিকাজে ড্রোন গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে।

ইসরাইলের চ্যানেল টুয়েলভ বলছে, যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোন হামলার ঘটনা ঘটলো।

এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের ইরবিল শহরে ইসরাইলের একটি কৌশলগত ও গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্বার্থে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮