-
আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানাল মুসলিম বিশ্ব
এপ্রিল ০৭, ২০২৩ ১১:৩৫পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম নেতৃবৃন্দ। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা আরো বাড়বে।
-
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
এপ্রিল ০৭, ২০২৩ ১১:১৮অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট বৃষ্টির পর বিমান হামলা চালাল তেল আবিব।
-
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও দূতাবাস খোলা নিয়ে আলোচনা
এপ্রিল ০৬, ২০২৩ ১৫:১৬সিরিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য টেলিফোনে আলোচনা করেছেন। গতকাল (বুধবার) শেষ বেলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।
-
ফিলিস্তিনবিষয়ক গান: 'জয় ফিলিস্তিন জাগো মুসলিম'
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৮ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর গত (৪ এপ্রিল) গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরাইলি সেনা হামলা চালায়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশ’ ফিলিস্তিনি পবিত্র রমজান মাসে রাত জেগে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানাল আরব লীগ
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৪৫পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। ওই হামলার বিষয়ে গতকাল (বুধবার) এক জরুরি বৈঠকে মিলিত হয় ২২ আরব দেশের সংস্থাটি।
-
আল-আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর পাশবিক হামলার নিন্দা জানাল ইরান
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৩৯মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলায় তেল আবিব সরকারের মানবতাবিরোধী চরিত্র আরেকবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে।
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
এপ্রিল ০৫, ২০২৩ ১১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে ইরান। তিনি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইরান নিজের দায়িত্ব মনে করে।
-
ইসরাইলের আগ্রাসি নীতি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে
এপ্রিল ০৫, ২০২৩ ০৯:৫৯ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেল আবিবের আগ্রাসি নীতির কারণে পুরো অঞ্চল সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে।
-
হামাসের অবস্থানে ইসরাইলি বিমান হামলা, গাজা থেকে রকেট দিয়ে জবাব
এপ্রিল ০৫, ২০২৩ ০৯:৪৭ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে হামাস ইসরাইলের ওপর রকেট হামলা চালায়।
-
সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন এবং তুরস্কের সাথে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা
এপ্রিল ০৫, ২০২৩ ০৮:৩৯রাশিয়া, ইরান, সিরিয়া এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্পক্ষীয় কারিগরি বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকেও সমর্থন করেছে।