-
ইয়েমেনের ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে: ইউনিসেফ
ডিসেম্বর ১২, ২০২২ ১১:০৩জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক জরুরি তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে।
-
ফিলিস্তিনি পতাকা হাতে উল্লাস: মরক্কোকে অভিনন্দন জানাল হামাস
ডিসেম্বর ১২, ২০২২ ০৬:২০কাতার বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে উন্নীত হওয়ায় মরক্কো ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
চলতি বছর শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল
ডিসেম্বর ১১, ২০২২ ১১:০৪ইহুদিবাদী ইসরাইল চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে থেকে আটক করেছে। এর মধ্যে ১৫৩ জন নারী এবং ৮১১টি শিশু রয়েছে।
-
আমেরিকা লেবাননে তার সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট চাপিয়ে দিতে চায়: হিজবুল্লাহ
ডিসেম্বর ১১, ২০২২ ০৬:৪৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আমেরিকা লেবাননে এমন একজন প্রেসিডেন্ট চাপিয়ে দিতে চায় যিনি কিনা সর্বোত্তম উপায়ে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থ রক্ষা করবে। লেবাননের পার্লামেন্ট যখন সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের একজন উত্তরসুরি নির্বাচন করতে বারবার ব্যর্থ হচ্ছে তখন হিজবুল্লাহর ধর্ম বিষয়ক কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মাদ ইয়াজবেক এ মন্তব্য করেন।
-
ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাব: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১০, ২০২২ ১২:৪২সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনাকে তিনি সম্ভাবনাময় হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে তিনি এ কথা বলেছেন।
-
বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চীন ফিলিস্তিনিদেরকে সমর্থন করে: শি জিনপিং
ডিসেম্বর ০৯, ২০২২ ১৪:৪৪চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নিপীড়িত এ জাতির প্রতি সমর্থন দেয় বেইজিং। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এ সময় প্রেসিডেন্টশি জিনপিং চীন এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
-
সৌদি আরব ও চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই; অস্বস্তিতে আমেরিকা
ডিসেম্বর ০৯, ২০২২ ১০:৪৬চীন ও সৌদি আরব জ্বালানি, তথ্য-প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে ৩৪টি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া, দুই দেশের নেতারা সৌদি ভিশন-২০৩০ এবং চীনের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।
-
আরো গভীর হচ্ছে চীন-সৌদি জ্বালানি সহযোগিতা
ডিসেম্বর ০৮, ২০২২ ১৫:৩৪চীন এবং সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা আরো গভীর হচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশ নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান।
-
পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরো ৩ ফিলিস্তিনি শহীদ
ডিসেম্বর ০৮, ২০২২ ১৩:২৭ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে জেনিন শরণার্থী শিবিরের কাছে আরো তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনে অধিকৃত অঞ্চলে যখন সংঘাত তীব্র আকার ধারন করছে তখন এ হত্যাকাণ্ডের খবর এলো।
-
সৌদি সফরে চীনা প্রেসিডেন্ট: লাল গালিচা সংবর্ধনা, ক্ষুব্ধ আমেরিকা
ডিসেম্বর ০৮, ২০২২ ০৬:৫৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফরে পৌঁছেছে এবং তাকে রিয়াদের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। চীনের পক্ষ থেকে এই সফরকে বেইজিং ও রিয়াদের মধ্যে নতুন যুগের সূচনাকারী বলে উল্লেখ করা হয়েছে।