-
ইসরাইল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে: লেবাননের সংস্কৃতিমন্ত্রী
মে ১২, ২০২২ ১৩:৩৪লেবাননের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মুর্তাজা বলেছেন, দখলদার ইসরাইলের অপরাধ যত বাড়বে ততই তারাই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আজ এ কথা বলেন।
-
গুরুত্বপূর্ণ সফরে ইরান পৌঁছেছেন কাতারের আমির
মে ১২, ২০২২ ১১:৪৪কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গুরুত্বপূর্ণ সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
-
নিহত আলজাজিরার সাংবাদিক হত্যার বিচার চেয়ে মানববন্ধন
মে ১১, ২০২২ ১৩:৫৯ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে আলজাজিরার সাংবাদিক। তার হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।
-
ইরাকে সন্ত্রাসীদের ওপর ইরানের হামলা; একাধিক ঘাঁটি ধ্বংস
মে ১১, ২০২২ ১১:৫১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (বুধবার) কামান ও ড্রোনের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের ইরবিলে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।
-
সিরিয়ার কুনেইত্রা শহরে ইসরাইল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে
মে ১১, ২০২২ ০৯:৫৭সিরিয়ার সরকার বলেছে, অধিকৃত গোলান মালভূমির কাছে কুনেইত্রা শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত ১৫ দিনের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ার ওপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো।
-
ইসরাইলি সেনাদের গুলিতে আলজাজিরার সাংবাদিক নিহত
মে ১১, ২০২২ ০৯:১৬অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।
-
হামাস নেতাদের টার্গেট করলে ইসরাইলের জন্য দোজখের দরজা খুলে যাবে
মে ১০, ২০২২ ১৫:১৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধকামী সংগঠন হামাস যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরাইল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে তাহলে দখলদার শক্তির জন্য দোজখের দরজা খুলে যাবে। আজ (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরাইলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
সেনাবাহিনী এককভাবে লেবাননকে রক্ষা করতে পারবে না: হিজবুল্লাহ
মে ১০, ২০২২ ০২:৩৯লেবাননের কোনো কোনো রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রসস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথাব্যথা নেই; তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায় যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে।
-
ইয়েমেনের কয়েকটি প্রদেশ দখলে নিতে চায় সৌদি আরব: রিপোর্ট
মে ০৯, ২০২২ ১৪:২৯ইয়েমেনের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশ নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পরিকল্পনা করছে। সৌদি সরকার গত সাত বছর ধরে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর মিত্র কয়েকটি আরব দেশকে নিয়ে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
-
৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা; জরুরি হস্তক্ষেপের আহ্বান শাতাইয়্যার
মে ০৯, ২০২২ ০৯:৪৮ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার পর জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়্যা। তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে নতুন করে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে।