-
মোসাদ কেন্দ্রে হামলা সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত যা বললেন
মার্চ ১৫, ২০২২ ১০:৫৪ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই চালানো হয়েছে। তিনি বলেন, ইরানের নিরাপত্তা রক্ষার জন্য এই হামলা অত্যন্ত জরুরি ছিল।
-
ইসরাইলি অবস্থানে ইরানের হামলা; ফিলিস্তিনি সংগঠনগুলোর অভিনন্দন
মার্চ ১৪, ২০২২ ১৪:০৩ইরাকের ইরবিলে ইসরাইলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে।
-
গণ-মৃত্যুদণ্ডের পর সৌদি আরবের কাতিফে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন
মার্চ ১৪, ২০২২ ১৩:২৯সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের অন্তত ৪১ জন নাগরিককে গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার পর সেখানে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রিয়াদ সরকার। এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাতে সেখানে গণ বিস্ফোরণ দেখা না দেয় সেজন্য এই ব্যবস্থা নিয়েছে দেশটি।
-
কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে প্রতিবাদি মানুষের ঢল
মার্চ ১৪, ২০২২ ০৫:৩৬সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা কয়েক ব্যক্তির দাফন অনুষ্ঠানে হাজার হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে ওই দাফন অনুষ্ঠান কার্যত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
-
এরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি
মার্চ ১৩, ২০২২ ১৫:২৯ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকায় আফগান দূতাবাস
মার্চ ১৩, ২০২২ ১৫:৪০প্রচণ্ড অর্থ সংকট এবং অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আগামী সপ্তাহে আমেরিকায় আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা যদি দেশে ফিরে যান তাহলে তারা তালেবানের হুমকির মুখে পড়বেন।
-
ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে
মার্চ ১৩, ২০২২ ১৫:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী সপ্তাহে এ আলোচনা অনুষ্ঠানের কথা ছিল।
-
সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
মার্চ ১৩, ২০২২ ০৬:৫৯‘সন্ত্রাসবাদে জড়িত অপরাধ’ করার দায়ে সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। উচ্চ-রক্ষণশীল দেশটির সাম্প্রতিক ইতিহাসে একদিনে এতবেশি সংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। ২০২১ সালে মোট মৃত্যুদণ্ড কার্যকর করা আসামীর চেয়ে এই সংখ্যা বেশি। গত বছর দেশটিতে মোট ২৭ জনের শিরোশ্ছেদ করা হয়েছিল।
-
ইরাকে মার্কিন ঘাঁটি ও মোসাদের প্রশিক্ষণকেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা
মার্চ ১৩, ২০২২ ০৫:৫২ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।
-
আগ্রাসী দেশগুলোর তেল স্থাপনায় হামলা চলবে: ইয়েমেন
মার্চ ১২, ২০২২ ১৬:২২ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টের রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মুহাম্মাদ আল বুখাইতি বলেছেন, আগ্রাসী দেশগুলোর তেল স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে।