-
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষেপেছে ইসরাইল; রাষ্ট্রদূত তলব
মে ২৭, ২০২১ ১২:১৩ইহুদিবাদী ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব।
-
গাজা যুদ্ধে পরাজিত ইসরাইলের মনোবল চাঙ্গা করাই ব্লিংকেনের টার্গেট
মে ২৭, ২০২১ ১১:৫১গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরাইলের পরাজয়ের পর তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গত মঙ্গলবার পশ্চিম এশিয়া সফরে আসেন। এই সফরকালে তিনি ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে দেখা করা ছাড়াও রামাল্লায় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
-
ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা
মে ২৭, ২০২১ ১১:৩৩ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে আজ (বৃহস্পতিবার) আবারও হামলা হয়েছে।
-
৬০ মিনিট সময় দিচ্ছি পারলে আমাকে হত্যা করো: ইসরাইলি যুদ্ধমন্ত্রীকে সিনওয়ার
মে ২৭, ২০২১ ০৬:৪৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে হত্যা করার ইসরাইলি হুমকি গ্রহণ করে বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে যেন ইসরাইলিরা তাকে হত্যা করে।
-
মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি: হামাস
মে ২৭, ২০২১ ০৫:৫৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তারা গাজা থেকে ইসরাইল অভিমুখে মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন। তিনি গতকাল (বুধবার) গাজায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে।
-
১২ দিনের গাজা যুদ্ধ অসলো চুক্তির কবর রচনা করেছে: হানিয়া
মে ২৭, ২০২১ ০০:৫৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান বলেছেন, সাম্প্রতিক শোর্ড অব কুদস সংঘাত ১৯৯৩ সালে স্বাক্ষরিত অসলো চুক্তির কবর রচনা করেছে। ইসমাইল হানিয়া বুধবার গাজায় কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
‘তেল বিক্রির পাচার হওয়া ১৫০ কোটি ডলার ফেরত আনবে ইরাক’
মে ২৬, ২০২১ ১৭:১৭ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ২০০৩ সালে মার্কিন বাহিনী তার দেশে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত পাচার হওয়া তেল বিক্রির ১৫০ কোটি ডলার দেশে ফেরত আনা সম্ভব হবে।
-
ইসরাইলের স্বপ্ন ভেঙে পড়ছে: ইসলামি জিহাদ আন্দোলন
মে ২৬, ২০২১ ১৫:৪৪ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের স্বপ্নগুলো দিনদিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফর: বিক্ষোভ করলেন ফিলিস্তিনিরা
মে ২৬, ২০২১ ১৪:৪৭ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরে যাওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে তারও বিরোধিতা করছেন এসব ফিলিস্তিনি।
-
'যতদিন ইসরাইলের অস্তিত্ব থাকবে, ততদিন নিকৃষ্ট কাজ করেই যাবে'
মে ২৬, ২০২১ ১৪:২০প্রথমেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলেই আল্লাহের রহমতে খুবই ভালো আছেন। আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট ভিজিট করি। রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে।