-
নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ
মার্চ ০৭, ২০২১ ০৮:২১ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহে বিক্ষোভ হয়েছে। তবে গতকালের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর সহিংস আক্রমণ চালায়।
-
তদন্তের বিরোধিতা করে নিজেকেও অপরাধী বানাচ্ছে আমেরিকা: হামাস
মার্চ ০৬, ২০২১ ১৬:৩৯ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্তের বিরুদ্ধে মার্কিন অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র তদন্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যত ইসরাইলের সঙ্গে নিজেকেও অপরাধী হিসেবে তুলে ধরেছে।
-
ইরানের বিরুদ্ধে বানোয়াট ইসরাইলি অভিযোগ ও তেহরানের কঠোর হুঁশিয়ারি
মার্চ ০৬, ২০২১ ১৬:১৯ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত ইহুদিবাদী ইসরাইল আবারও ইসলামী এই রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে।
-
ইরানের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করল ইসরাইলের মোসাদ
মার্চ ০৬, ২০২১ ১৬:০২ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মোকাবেলায় নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে। লেবাননের দৈনিক আল-আখবার এই খবর দিয়েছে।
-
লেবাননের প্রখ্যাত সুন্নি আলেমের মৃত্যুতে ইরানের শোকবার্তা; নাসরুল্লাহর কৃতজ্ঞতা
মার্চ ০৬, ২০২১ ১৩:৫৪লেবাননের প্রখ্যাত আলেম শেইখ আহমাদ আল যেইনের মৃত্যুতে শোকবার্তা দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
২৪ ঘন্টায় ইয়েমেনি ড্রোন কিং খালিদ বিমানঘাঁটিতে ৩ বার হামলা চালালো
মার্চ ০৬, ২০২১ ০৬:৪১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ২৪ ঘন্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে তিনবার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি একথা জানিয়েছেন।
-
ইসরাইলের সঙ্গে ইরানবিরোধী জোট গঠন বিশ্বাসঘাতকতা: বাহরাইনের বিরোধীদল
মার্চ ০৬, ২০২১ ০২:৪১সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মিলে ইরানবিরোধী জোট গঠনের যে ষড়যন্ত্র করছে তাকে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে বাহরাইনের প্রধান বিরোধীদল আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি।
-
বিনা বিচারে ২ ফিলিস্তিনি নেতার আটকাদেশ বাড়াল ইহুদিবাদী ইসরাইল
মার্চ ০৫, ২০২১ ১১:৫৭ইহুদিবাদী ইসরাইল বিনা বিচারে দু’জন ফিলিস্তিনি কর্মকর্তার আটকাদেশ বাড়িয়েছে। কথিত প্রশাসনিক আটকাদেশ আইনের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে যে আইনে ফিলিস্তিনি বন্দিদেরকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায়।
-
সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দিন: আরব লীগকে ইরাক
মার্চ ০৪, ২০২১ ১৭:৫৬ইরাকের উপ পররাষ্ট্রমন্ত্রী আহমাদ বারওয়ারি সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়ার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্মিলিত আরব স্বার্থের ক্ষেত্রে সিরিয়ার বিরাট ও মৌলিক গুরুত্ব রয়েছে। সে কারণে এ সংস্থায় সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য ইরাক আবারো অনুরোধ জানাচ্ছে।
-
খাশোগি হত্যার রিপোর্ট এখন আমেরিকার রাজনৈতিক হাতিয়ার: এর্দোগানের উপদেষ্টা
মার্চ ০৪, ২০২১ ১৫:৫৬তুরস্কের প্রেসিডেন্টর উপদেষ্টা ইয়াসিন ওকতাই বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুনের গোয়েন্দা প্রতিবেদনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যায়ের পক্ষে কাজ করছেন না। নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করছেন।