ইসরাইলপারস্য উপসাগরে তার নৌ শক্তির ঢোকানোর অজুহাত খুঁজছে?
ইরানের বিরুদ্ধে বানোয়াট ইসরাইলি অভিযোগ ও তেহরানের কঠোর হুঁশিয়ারি
-
ইহুদিবাদী ইসরাইলের সেই মালবাহী জাহাজটি
ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত ইহুদিবাদী ইসরাইল আবারও ইসলামী এই রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে।
গত ২৫ ফেব্রুয়ারি ওমান সাগরে –ব্রিটেনের ভুয়া পরিচিতি ব্যবহারকারী- ইহুদিবাদী ইসরাইলের একটি মালবাহী জাহাজে বিস্ফোরণের সন্দেহজনক ঘটনা ঘটে। বিস্ফোরণ জাহাজটির দুটি স্থানে সামান্য গর্ত হয়! ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো প্রমাণ না দেখিয়েই দাবি করেছেন: ইরান এ বিস্ফোরণে জড়িত!
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতেরাভাঞ্চি জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইসরাইলি ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওই ঘটনার বৈশিষ্ট্যগুলো থেকে এটা স্পষ্ট অবৈধ স্বার্থ হাসিলে সচেষ্ট ও শয়তানি নীতি চর্চাকারী মহলগুলোরই কাজ ছিল ওই ঘটনা।
ঘরোয়া সংকটসহ নানা সংকটে জর্জরিত ইসরাইল তার অপরাধগুলোর দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে সাজানো সংকটের নাটক মঞ্চস্থ করতে অভ্যস্ত। নিজেকে অসহায় বা মজলুম হিসেবে তুলে ধরাও তার এসব নাটকের অন্যতম লক্ষ্য। তাই জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি তার দেশের বিরুদ্ধে হঠকারী কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল কোনো ভুল পদক্ষেপ নিলে তার মারাত্মক পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি বিশ্ববাসীকে এই বাস্তবতা ও ইসরাইলি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
পশ্চিম এশিয়ায় সিরিয়া ও ইরাকসহ সম্প্রতি ইয়েমেনেও প্রতিরোধকামী শক্তিগুলোর বিজয় আর অগ্রাভিযানে ইসরাইল ছাড়াও পাশ্চাত্য ও তাদের স্থানীয় সেবাদাস সরকারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। আর এ অবস্থায় বৈধতার সংকটে-থাকা বর্ণবাদী ইসরাইল পারস্য উপসাগরে নতুন সংকট বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
কোনো কোনো বিশ্লেষক বলছেন, ইসরাইল পারস্য উপসাগরে তার নৌ শক্তির অনুপ্রবেশ ঘটানোর অজুহাত খুঁজছে এবং ইরানকেই এ অঞ্চলের একমাত্র হুমকি বলে তুলে ধরার চেষ্টা করছে। এইসব বাস্তবতার আলোকে ইসরাইলি জাহাজে কথিত বিস্ফোরণের ওই ঘটনাকে বিশ্লেষকরা সন্দেহজনক বলেই মনে করছেন। #
পার্সটুডে/এমএএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।