২৪ ঘন্টায় ইয়েমেনি ড্রোন কিং খালিদ বিমানঘাঁটিতে ৩ বার হামলা চালালো
https://parstoday.ir/bn/news/west_asia-i88286-২৪_ঘন্টায়_ইয়েমেনি_ড্রোন_কিং_খালিদ_বিমানঘাঁটিতে_৩_বার_হামলা_চালালো
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ২৪ ঘন্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে তিনবার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি একথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২১ ০৬:৪১ Asia/Dhaka
  • ইয়েমেনি ড্রোন
    ইয়েমেনি ড্রোন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ২৪ ঘন্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে তিনবার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি একথা জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়।

কিং খালিদ বিমানঘাঁটি

জেনারেল সারিয়ি বলেন, হুথি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়। তিনি জানান, বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুগুলোতে সফলতার সঙ্গে ইয়েমেনে ড্রোন আঘাত হানে। 

এর আগে ইয়েমেনের পাঁচটি কাসেফ টু-কে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। তার আগে গতকাল (শুক্রবার) দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি সেনারা। এছাড়া, আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬