-
বাহরাইনের পক্ষ থেকে জলসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধ করুন: জাতিসংঘকে কাতার
জানুয়ারি ০২, ২০২১ ১৫:২০বাহরাইনের পক্ষ থেকে কাতারের জলসীমা লঙ্ঘনের কঠোর প্রতিবাদ করেছে দোহা। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে কাতার বলেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের তৎপরতা অবসান এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
-
ইয়েমেনের বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত সন্ত্রাসীরা, নিহত ৫
জানুয়ারি ০২, ২০২১ ১৩:৩৪ইয়েমেনের কৌশলগত হুদাইদা বন্দরনগরীর একটি বিয়ে বাড়িতে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত এসব সন্ত্রাসী।
-
'কর্নেট' ক্ষেপণাস্ত্র ইসরাইলি হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে: ফিলিস্তিনি মুখপাত্র
জানুয়ারি ০২, ২০২১ ১৩:১৫ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মুহাম্মাদ আল ব্রাইম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন।
-
ফিলিস্তিনিদের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর চেষ্টা চলছে: হামাস
জানুয়ারি ০২, ২০২১ ০৮:১৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। এ ধরনের সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা।
-
সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ
জানুয়ারি ০১, ২০২১ ১৩:৫০সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা প্রদেশে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। সিরিয়া থেকে বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (শুক্রবার) সকালে রাক্কা প্রদেশের তাল আল সামান এলাকায় রুশ সামরিক ঘাঁটির প্রবেশপথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে।
-
'জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নিজের মতো করে নেবে হিজবুল্লাহ'
জানুয়ারি ০১, ২০২১ ০২:৪৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে আমেরিকার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে। হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম লেবাননের ইউনিউজ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
-
ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই কেবল আটক সৌদি পাইলটদের মুক্তি: হুথি
ডিসেম্বর ৩১, ২০২০ ১৬:১৩ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন শর্ত দিয়েছে যে, সৌদি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই কেবল সানার হাতে আটক সৌদি আরবের পাইলটদের মুক্তি দেয়া হবে।
-
এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পর সানায় বিমানবন্দরে সৌদি হামলা
ডিসেম্বর ৩১, ২০২০ ১৪:৫৭ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সানা বিমান বন্দর ছাড়াও ওই প্রদেশের সানহান ও রাইমা হামিদা এলাকাতেও রাতভর বিমান হামলা চালায় সৌদি জোট বাহিনী।
-
এডেন বন্দরে বিস্ফোরণ ও হামলার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: ইয়েমেনের আনসারুল্লাহ
ডিসেম্বর ৩১, ২০২০ ১৩:১৩ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, এডেন বিমান বন্দরে হামলা ও বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, আনসারুল্লাহকে জড়িয়ে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন।
-
সন্ত্রাসীদের হামলায় সিরিয়ার ২৫ নাগরিক নিহত
ডিসেম্বর ৩১, ২০২০ ০৫:২২সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (বুধবার) দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায় নি বার্তা সংস্থা সানা।