ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই কেবল আটক সৌদি পাইলটদের মুক্তি: হুথি
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন শর্ত দিয়েছে যে, সৌদি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই কেবল সানার হাতে আটক সৌদি আরবের পাইলটদের মুক্তি দেয়া হবে।
গতকাল (বুধবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের বন্দী বিষয়ক কর্মকর্তা আব্দুল কাদের মোরতাজা। তিনি বলেন, সৌদি আরবের যেসব পাইলট ইয়েমেনের কারাগারে বন্দি রয়েছে তাদেরকে মুক্তি দেয়া হবে শুধুমাত্র ফিলিস্তিনি বন্দি মুক্তি বিনিময়ে।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে সৌদি আরব এ পর্যন্ত ফিলিস্তিন এবং জর্দানের ৬৮ জন নাগরিককে বিনা কারণে আটক করে রেখেছে।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের সাবেক কর্মকর্তা মোঃ আল খুদারি রয়েছেন।
পার্সটুডে/এসআইবি/৩১