-
ইসরাইল লাভবান হয় এমন কোনো লেনদেন বৈধ নয়: আয়াতুল্লাহ সিস্তানি
অক্টোবর ১৭, ২০২০ ১২:০৪ইরাকের শীর্ষ শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইসরাইল সরকার লাভবান হয় -এমন কোনো লেনদেন তার সঙ্গে করা যাবে না।
-
শত শত দায়েশ সহযোগীকে ছেড়ে দিয়েছে কুর্দি গেরিলারা
অক্টোবর ১৭, ২০২০ ০৫:১১মার্কিন সরকার সমর্থিত ও কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ উগ্রবাদী দায়েশের কয়েকশ সহযোগীকে মুক্তি দিয়েছে। দায়েশকে সহযোগিতার জোরালো সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল।
-
আপোষ চুক্তি আরব আমিরাত ও বাহরাইনের জন্য চরম অবমাননা বয়ে এনেছে: হামাস
অক্টোবর ১৬, ২০২০ ১৫:০৫ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে আপোষ চুক্তি করে যে গর্ব প্রকাশ করেছেন তা আবু ধাবি ও মানামার জন্য ‘চূড়ান্ত অবমাননার কারণ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
বন্দী বিনিময়: মুক্তি পাচ্ছে হাজারের বেশি বন্দী
অক্টোবর ১৫, ২০২০ ১৬:০৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সৌদি জোটের মধ্যে বন্দী বিনিময় শুরু হয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সরকার ও সৌদি জোটের মধ্যে সই হওয়া একটি চুক্তির অধীনে এক হাজারের বেশি বন্দী মুক্তি পেতে যাচ্ছে। গত মাসে জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যাণ্ডে দু পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি সই হয়েছে তার আওতায় এ বন্দী বিনিময় হচ্ছে।
-
আমিরাতের সঙ্গে সম্পর্কের চুক্তির বিপক্ষে ভোট দেবে ইসরাইলের আরব সাংসদরা
অক্টোবর ১৫, ২০২০ ১২:২৫দখলদার ইসরাইলের সংসদের আরব সদস্যরা আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরব সাংসদদের জোট আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
ফিলিস্তিনিরা অকৃতজ্ঞ জাতি: সংযুক্ত আরব আমিরাত
অক্টোবর ১৫, ২০২০ ০৪:৫৩ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার পর তীব্র সমালোচনার মুখে ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলেছে সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির জন্য কঠোর সমালোচনা করেন। এরপর ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলল আমিরাত।
-
সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদী ইসরাইল-লেবানন পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত
অক্টোবর ১৫, ২০২০ ০২:৪১লেবানন বলেছে, সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈরুতের চলমান পরোক্ষ আলোচনা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। লেবানন-ইসরাইল সমুদ্র সীমা চিহ্নিত করার ব্যাপারে দু’পক্ষের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় লেবাননি প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন একথা জানিয়েছেন।
-
সিরিয়ায় আরো একটি নতুন সামরিক ঘাঁটি করছে আমেরিকা
অক্টোবর ১৪, ২০২০ ১৪:২৭সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে আরো একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা। সিরিয়ার তেল সম্পদ কব্জা করার পরিকল্পনা থেকে আমরিকা এই পদক্ষেপ নিয়েছে।
-
মারামারি করে আহত হয়েছে ইসরাইলের ২১ সেনা
অক্টোবর ১৪, ২০২০ ০৯:৫৩ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দল সেনার মধ্যে ব্যাপক মারামারিতে অন্তত ২১ জন সেনা আহত হয়েছে। দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য অধিকৃত ভূখণ্ডের একটি ঘাঁটিতে অবস্থান করছিল।
-
সমস্ত অস্ত্র মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মোতায়েন করতে হবে: কাতাইব হিজবুল্লাহ
অক্টোবর ১৪, ২০২০ ০৯:৩১ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, তাদের সমস্ত অস্ত্র ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মোতায়েন করা হবে। ইরাকের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধের হুমকি দিচ্ছে তখন কাতাইব হিজবুল্লাহ এই বক্তব্য দিল।