-
জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন দেয়া হয় নি সৌদিকে
অক্টোবর ১৪, ২০২০ ০৫:০৪মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেয়া হয় নি। সৌদি আরব মারাত্মক রকমের মানবাধিকার লঙ্ঘন করে- এমন অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পর সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করা হলো।
-
ইরাকের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র: সাদ্দামের বাথ পার্টির সদস্যদের ফের সক্রিয় করার চেষ্টা
অক্টোবর ১৩, ২০২০ ১৫:২১ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সফরের পর ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি ছাড়াও আগামী তিন বছরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে আনার বিষয়ে মোটামুটি একটি সমঝোতায় পৌঁছান।
-
ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না: হামাস
অক্টোবর ১৩, ২০২০ ১৩:৫২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, যেসব আরব দেশ স্বজাতীয় ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
-
প্রথমবারের মতো আমিরাতের দুবাই থেকে পণ্য গেল ইসরাইলের হাইফায়
অক্টোবর ১৩, ২০২০ ০৭:০০সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফা’য় নোঙ্গর করেছে। এর মাধ্যমে মসজিদুল আকসা দখলদার ইসরাইলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত।
-
নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শিগগিরই সাক্ষাৎ করবেন
অক্টোবর ১২, ২০২০ ১৫:৩৯ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান খুব শিগগিরই আলোচনায় বসবেন। এর আগে দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে যুবরাজ জায়েদ আল-নাহিয়ান আলোচনায় বসবেন।
-
ফিলিস্তিনি বন্দীদের অনশন: আরবদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর বেপরোয়া ইসরাইল
অক্টোবর ১২, ২০২০ ১২:১৫ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও'র সামরিক শাখা ইসরাইলি কারাগারে আটক ৩০ ফিলিস্তিনি বন্দীর খাদ্য অনশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে বন্দীদের কোন ক্ষতি হলে সেটা কে আমরা যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেব।
-
ইসরাইলি কারাগারে টানা ৭৭ দিন চলছে ফিলিস্তিনি বন্দীর অনশন
অক্টোবর ১২, ২০২০ ০৭:১১ইহুদিবাদী ইসরাইলের কারাগারে মাহের আল-আখরাস নামে এক ফিলিস্তিনি বন্দী টানা ৭৭ দিন ধরে অনশন করছেন। এরইমধ্যে তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে।
-
ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধও মেনে চলছে না সৌদি জোট: আনসারুল্লাহ
অক্টোবর ১২, ২০২০ ০৬:৫২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে তোয়াক্কা তো করছেই না বরং তারা ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধগুলোকেও মেনে চলছে না।
-
সেনা প্রত্যাহার না করলে মার্কিন সেনাদের উপর হামলা চালানো হবে: কাতাইব হিজবুল্লাহ
অক্টোবর ১২, ২০২০ ০৬:১৯ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে যদি মার্কিন সরকার তাদের সেনা প্রত্যাহার করে নিতে ব্যর্থ হয় তাহলে আমেরিকার সেনাদের ওপরে তারা হামলা চালাবে। সে ক্ষেত্রে কাতাইব হিজবুল্লাহর হাতে যত ধরনের অস্ত্র আছে তার সবই মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রতিরোধকামী এ সংগঠনটি।
-
সিরিয়া থেকে আরো তেল চুরি করল আমেরিকা
অক্টোবর ১১, ২০২০ ১৬:৫০আমেরিকা আরো ২০টি ট্রাকের একটি বহরের মাধ্যমে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে তেল চুরি করেছে। সিরিয়ার খনি থেকে তেল উত্তোলন করে এই বহরের মাধ্যমে তা ইরাকে নিয়ে যাওয়া হয়েছে।