-
ইরানি বিমান হয়রানির পর গোপন সফরে ইসরাইল গেছেন মার্কিন শীর্ষ জেনারেল
জুলাই ২৫, ২০২০ ১৬:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমান হয়রানি করার পর ইহুদিবাদী ইসরাইলে গোপন সফরে গেছেন আমেরিকা জয়েন্টস চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। তার এ সফরের মধ্যদিয়ে আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে ইরানবিরোধী নতুন কোন অপকর্ম করা হতে পারে বলে আশঙ্কা জোরদার হয়েছে।
-
আয়া সোফিয়ায় জুমা-নামাজ! পাশ্চাত্যের বিরুদ্ধে তুরস্কের বড় জয়!
জুলাই ২৫, ২০২০ ১৫:২৮দীর্ঘ ৮৬ বছর পর গতকাল (শুক্রবার) তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আবারও চালু হল জুমার নামাজ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কয়েকজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তাসহ কয়েক হাজার মুসল্লি এই নামাজে অংশ নেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা আদায় করেছেন এই ঐতিহাসিক জুমার নামাজ। তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করেছে।
-
বাগদাদের কাছের একটি ঘাঁটি থেকে প্রত্যাহার করা হলো মার্কিন সেনা
জুলাই ২৫, ২০২০ ১৪:১৭ইরাকের রাজধানী বাগদাদের কাছের একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। বেসমায়া রেঞ্জ কমপ্লেক্স নামের ওই সামরিক ঘাঁটি ইরাকি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
-
আকাশে ইরানি বিমানকে বাধা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে লেবানন
জুলাই ২৫, ২০২০ ১৩:৩৭আকাশে ইরানের যাত্রীবাহী বিমানের জন্য হুমকি সৃষ্টির দায়ে মামলা করবে লেবানন। ইরানের ওই বিমানে লেবাননের অনেক নাগরিক ছিলেন এবং মার্কিন জঙ্গিবিমানের বিপজ্জনক তৎপরতার কারণে কয়েক জন লেবাননি নাগরিক আহত হয়েছেন। এসব নাগরিককে হাসপাতালে দেখতে গিয়ে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান এ তথ্য জানিয়েছেন।
-
সিরিয়ার কয়েকটি অবস্থানে ইসরাইলি হেলিকপ্টার থেকে হামলা
জুলাই ২৫, ২০২০ ১০:২৪ইহুদিবাদী ইসরাইলের হেলিকপ্টার থেকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি আহত হন।
-
ইরানি বিমান হয়রানির নিন্দা জানাল হিজবুল্লাহ; বলছে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’
জুলাই ২৫, ২০২০ ০৮:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন জঙ্গিবিমান থেকে যে হয়রানি করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
সিরিয় সংকট সমাধানের উপায়: সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সম্পৃক্তি
জুলাই ২৪, ২০২০ ১৫:১৩জাতিসংঘে ইরানি প্রতিনিধি বলেছেন সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণ করা অপরিহার্য। ইরানি প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি আরও বলেন: অবৈধ বিদেশী বাহিনীকে সিরিয়ার মাটি ছেড়ে চলে যেতে হবে।
-
ইরাকের আরেকটি ঘাঁটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার হচ্ছে
জুলাই ২৩, ২০২০ ১৮:০৭ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ অবস্থিত একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের আরো সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে। ঘাঁটিটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করার পর তা ইরাকের সরকারি বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
-
লিবিয়া ইস্যুতে মিশরকে আবার হুঁশিয়ারি দিল তুরস্ক
জুলাই ২৩, ২০২০ ১৬:৫৪মিশরকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলেছে, কায়রো যদি লিবিয়ায় সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা বিপজ্জনক ঝুঁকির মুখে পড়বে।
-
হিজবুল্লাহর হামলার ভয়ে পূর্বনির্ধারিত সামরিক মহড়া বাতিল করল ইসরাইল
জুলাই ২৩, ২০২০ ১২:৫৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাল্টা হামলার ভয়ে পূর্বনির্ধারিত সামরিক মহড়া বাতিল করেছে দখলদার ইসরাইল।