-
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত
জুলাই ১৬, ২০২০ ১০:৪৫তুরস্কের পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে সাত জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) তুরস্কের সরকার এ খবর নিশ্চিত করেছে।
-
ফিলিস্তিনিদের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে: আব্বাসকে বাশার আসাদ
জুলাই ১৬, ২০২০ ১০:২৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ফিলিস্তিনের প্রতি আবারো অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। তিনি ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, মার্কিন পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ এবং পশ্চিম তীরের একাংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্রের মোকাবেলায় সিরিয়ার সরকার ও জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
-
সৌদি অবরোধ সত্ত্বেও ইয়েমেনে ত্রাণ দেয়ার চেষ্টা অব্যাহত রাখবে ইরান: জারিফ
জুলাই ১৫, ২০২০ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ সত্ত্বেও যুদ্ধকবলিত দেশটিকে মানবিক ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান। একইসঙ্গে করোনোভাইরাসের বিস্তার রোধে দেশটিকে সাহায্য করবে তেহরান।
-
কাতার ইস্যুতে আন্তর্জাতিক আদালতে হেরে গেল সৌদি জোট
জুলাই ১৫, ২০২০ ০৩:৫৭কাতারের আকাশ পথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে-তে হেরে গেছে সৌদি জোট। এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত।
-
নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইয়েমেনের হুথিরা
জুলাই ১৪, ২০২০ ১৬:১৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, তারা শিগগিরি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। সৌদি আরবের কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর একদিন পর গতকাল (সোমবার) নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করার ঘোষণা দিল হুথি আন্দোলন।
-
ইয়েমেনের হুদায়দায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও কামান হামলা
জুলাই ১৪, ২০২০ ০৯:৩০ইয়েমেনের পশ্চিমের আল-হুদায়দা প্রদেশের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও কামানের সাহায্যে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব।
-
ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের নয়া অভিযোগ
জুলাই ১৪, ২০২০ ০২:৪৭পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব নায়েফ ফালাহ মুবারক আল-হাজারাফ দাবি করেছেন, ইরান অবরুদ্ধ ইয়েমেনে সমরাস্ত্র পাঠাচ্ছে। ইরানের কারণে রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন।
-
ইরাক থেকে মার্কিন সেনা তাড়ানোর অঙ্গীকার করলো কাতাইব হিজবুল্লাহ
জুলাই ১৩, ২০২০ ১৪:১৯ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির অন্যতম প্রধান দল কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। এজন্য সংগঠনটি সম্পূর্ণভাবে প্রস্তুত বলে ঘোষণা করেছে।
-
সৌদি আরবের বহু ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী
জুলাই ১৩, ২০২০ ১০:৫৩সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় আজ (সোমবার) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
-
সিরিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
জুলাই ১৩, ২০২০ ০৩:৩২সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হামেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া বিষয়ক প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলেক্সান্ডার স্কেরবিতস্কি এ তথ্য জানিয়েছেন।