-
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ইরাকে নতুন ঘাঁটি তৈরি করবে আমেরিকা
মার্চ ২৪, ২০২০ ১৩:১৭ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার জন্য আমেরিকা নতুন একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইরাকে সামরিক বাহিনীর একটি সূত্র এ খবর দিয়েছে।
-
করোনা মহামারির মধ্যেই নগর দখলের যুদ্ধমহড়া চালাল আমেরিকা এবং আমিরাত
মার্চ ২৪, ২০২০ ১৩:১১সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারিকে মধ্যেই এ মহড়া চালানো হয়।
-
৫ কুর্দি মেয়রকে আটক করেছে তুরস্ক
মার্চ ২৪, ২০২০ ১০:০৭তুরস্কের কুর্দি অধ্যুষিত পাঁচটি এলাকার মেয়রদেরকে আটক করেছে দেশটির সরকার। তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি দলের বিরুদ্ধে যে ধরপাকড় অভিযান চলে আসছে তার অংশ হিসেবে এসব মেয়রকে আটক করা হয়েছে।
-
হেমেইমিম বিমানঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করল সিরিয়া
মার্চ ২৪, ২০২০ ০৯:৩৮সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।
-
করোনা মোকাবিলায় সৌদি আরবে ৩ সপ্তাহের কারফিউ জারি
মার্চ ২৩, ২০২০ ১২:৪৬করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন এই কারফিউ জারি করেন
-
প্রিন্সেস বাসমাহকে অপহরণ করেছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান
মার্চ ২৩, ২০২০ ০২:২৭সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুলআজিজকে অপহরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।
-
এবার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করল সৌদি আরব
মার্চ ২০, ২০২০ ০৯:৫৩করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজ ও প্রবেশ বন্ধ করেছে সৌদি আরব। ফলে আজ সৌদি আরবের কোথাও জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে এ দুটি মসজিদ বাদে সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়।
-
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত: ‘ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়’
মার্চ ১৯, ২০২০ ০৯:২৯ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি সমর্থিত সন্ত্রাসীদের দখল থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত করা হয়েছে। আর এর মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে বলেও জানান তিনি। এ যুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছে জনপ্রিয় পপুলার কমিটির যোদ্ধারা।
-
এক বছরের মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেয়া হবে: ইরাকি প্রধানমন্ত্রী
মার্চ ১৮, ২০২০ ১৬:৪১ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আদনান আল-জুরফি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, আগামী এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে। তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই হবে তার সবচেয়ে বড় কাজ।
-
মসজিদুল হারাম ও মসজিদে নববী ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
মার্চ ১৮, ২০২০ ০৬:২০প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববী বাদে সৌদি আরবের সব মসজিদে জামায়াতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।