৫ কুর্দি মেয়রকে আটক করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i78521-৫_কুর্দি_মেয়রকে_আটক_করেছে_তুরস্ক
তুরস্কের কুর্দি অধ্যুষিত পাঁচটি এলাকার মেয়রদেরকে আটক করেছে দেশটির সরকার। তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি দলের বিরুদ্ধে যে ধরপাকড় অভিযান চলে আসছে তার অংশ হিসেবে এসব মেয়রকে আটক করা হয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ২৪, ২০২০ ১৪:৩৭ Asia/Dhaka
  • কুর্দিপন্থি এইচডিপি দলের সমর্থকদের মিছিল
    কুর্দিপন্থি এইচডিপি দলের সমর্থকদের মিছিল

তুরস্কের কুর্দি অধ্যুষিত পাঁচটি এলাকার মেয়রদেরকে আটক করেছে দেশটির সরকার। তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি দলের বিরুদ্ধে যে ধরপাকড় অভিযান চলে আসছে তার অংশ হিসেবে এসব মেয়রকে আটক করা হয়েছে।

এইচডিপি দলের ডেপুটি চেয়ারম্যান স্যানচার গতকাল (সোমবার) জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাতমান প্রদেশের পৌরভবন ঘেরাও করে সেখানকার মেয়রকে আটক করা হয়। একইভাবে আটক করা হয় এজিন, সিলভান, লাইস এবং এরগানি এলাকার মেয়রদেরকে।

তুর্কি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান স্যানচার। তিনি বলেন, মেয়রদের আটকের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো রকমের নোটসি পান নি তারা।

এইচডিপি দলের এ নেতা বলেন, সরকারের এই পদক্ষেপকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করি এটি কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সরকারের শত্রুতাপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্ব যখন করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করছে তখন আঙ্কারা সরকার এ ধরনের ন্যাক্কারজনক ভূমিকা নিল। মেয়রদের আটকের বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হন নি।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।