-
অবর্ণনীয় বর্বরতা: ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে পিষে দিল ইসরাইলি সেনারা
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ২২:১৪গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনের কয়েক জন নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি শহীদ হন। এই ঘটনায় আরও কয়েক জন আহত হন।
-
৪ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইয়েমেন; 'ঘুরে যাবে যুদ্ধের মোড়'
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১১:৫৪ইয়েমেনে আজ (রোববার) চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত এসব প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছেন।
-
সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করলে দামেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ০৩:০৬সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে সেদেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং সিরিয়ার বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে।
-
সিরিয়ার ইদলিবের উত্তরে সন্ত্রাসীদের ২ ড্রোন ভূপাতিত করল সেনাবাহিনী
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৫:২৯সিরিয়ায় সন্ত্রাসীদের আরও দু'টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার আল-আখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, শুক্রবার রাতে ইদলিব প্রদেশের উত্তরে সন্ত্রাসীদের দু'টি ড্রোনকেই আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৪২ইরাকের নিনেভা প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে কোনো ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করে নি।
-
আরব আমিরাতে এক বাংলাদেশিসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত
ফেব্রুয়ারি ২২, ২০২০ ০৮:২০সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ আরও দুইজনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। তাদের মধ্যে তিনজন পুরোপুরি সুস্থ হয়েছেন।
-
হাশদ আশ-শাবির নতুন সেকেন্ড-ইন-কমান্ড ফাদাক আল-মুহাম্মাদাভি
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৫:১২ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড পদে আবু ফাদাক আল-মোহাম্মদাভিকে নিয়োগ দেয়া হয়েছে।
-
ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের বহিষ্কারের উৎসব পালন হবে দামেস্কে: ইরান
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১৬:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে তারা (ইরানিরা) সেদেশে গেছেন।
-
সিরিয়ার লতাকিয়ায় সন্ত্রাসীদের ড্রোন ভূপাতিত করলো সেনাবাহিনী
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১৩:৩০সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট দেশটির লতাকিয়া প্রদেশে সন্ত্রাসীদের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
-
ইদলিব পরিস্থিতি স্বাভাবিক করুন: রাশিয়া ও তুরস্ককে জাতিসংঘের আহবান
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০৭:৫২সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধিদ জেইর পেডারসেন।