-
সিরিয়ার আকাশে ইসরাইলি বিমানকে বাধা দিল রুশ জঙ্গিবিমান
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৪:৪৩সিরিয়ার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমানকে বাধা দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রাশিয়ার আভিয়া ডট প্রো নামে একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি আরবের ২ সেনা নিহত
ডিসেম্বর ০৯, ২০১৯ ১১:৫৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের দুই সেনা নিহত হয়েছে। ইয়েমেনি সেনারা সৌদি আরবের জিজান সীমান্তে এ হামলা চালায়।
-
বিনা জবাবে পার পাবে না ইসরাইলি হামলা: হামাস
ডিসেম্বর ০৯, ২০১৯ ০৮:৩২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের অবস্থানগুলোর উপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করল ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি
ডিসেম্বর ০৯, ২০১৯ ০৩:৪৩বাগদাদস্থ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দূতাবাস এক যৌথ বিবৃতি প্রকাশ করে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে।কূটনৈতিক শিষ্টাচার বিরোধী বিবৃতিটি গতকাল (রোববার) প্রকাশ করা হয়।
-
ইয়েমেন থেকে সুদানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল হুথি আনসারুল্লাহ
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৬:০৩ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সুদানের নয়া প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ।
-
ইরানের উপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিলো ইসরাইল
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৪:২৮ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপরে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।
-
ইরাকে ইসলামপন্থিদের প্রভাব নির্মূল করতে উঠেপড়ে লেগেছে শত্রুরা
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৩:২১ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগ করার পর দেশটির পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে ধারণা করা হলেও ফের উত্তেজনা তৈরি ও সহিংস ঘটনা ঘটেছে।
-
ব্রাজিলের কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিন
ডিসেম্বর ০৭, ২০১৯ ১৪:১৪ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে এবং সংসদ সদস্য এডুআরদো বোলসোনারো ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করার প্রতিবাদ জানাতে ব্রাজিলের একজন কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী
ডিসেম্বর ০৭, ২০১৯ ০৯:৪৯যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সেনা ফিরিয়ে নিতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক। তিনি বলেছেন, ইয়েমেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের পক্ষে তার দেশের ভূমিকা থাকা উচিত।
-
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইহুদিবাদী ইসরাইল
ডিসেম্বর ০৭, ২০১৯ ০৩:৫০ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ‘ইরানকে শক্তি প্রদর্শনের’ উদ্দেশ্যে ওই পরীক্ষা চালানো হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে।