-
সিরিয়ার বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে ইউরোপ: প্রেসিডেন্ট আসাদ
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০৫:২৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের চলমান পরিস্থিতি উপলব্ধি করতে বেশিরভাগ ইউরোপীয় দেশ ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেছেন, ২০১১ সালের মার্চ মাসে তার দেশে বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর সিরিয়ার বাস্তবতা থেকে ইউরোপীয়রা বিচ্ছিন্ন রয়েছে।
-
আঞ্চলিক ঘটনায় চটজলদি সিদ্ধান্ত না নিতে সৌদিকে সতর্ক করেছে পাকিস্তান
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৫:২৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, আঞ্চলিক ঘটনাবলীতে সৌদি আরবকে কোনো রকমের চটজলদি সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সতর্ক করেছে ইসলামাবাদ। তিনি বলেন, এ ধরনের তাড়াহুড়ো সিদ্ধান্তের কারণে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
-
ইয়েমেনিদের প্রস্তাবকে স্বাগত জানাল জাতিসংঘ
সেপ্টেম্বর ২২, ২০১৯ ০৯:৪৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন শর্তসাপেক্ষে হামলা বন্ধের যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আনসারুল্লাহ বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট আগ্রাসন বন্ধ করলে তারাও সৌদি আরবে হামলা বন্ধ করে দেবে।
-
গোলান উপত্যকা থেকে ইসরাইলি ড্রোন আটক করেছে সিরিয়া
সেপ্টেম্বর ২১, ২০১৯ ১৬:৪৭অধিকৃত গোলান মালভূমির কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন আটক করেছে সিরিয়ার সেনাবাহিনী। ওই ড্রোনে ক্লাস্টার বোমা পাতা ছিল।
-
মিশরে হঠাৎ বিক্ষোভ; সবার এক দাবি- সিসি তুমি বিদায় হও
সেপ্টেম্বর ২১, ২০১৯ ১২:১৫মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাতে হঠাৎ করে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। তাদের মুখে একটাই স্লোগান-'সিসি তুমি বিদায় হও'।
-
ইরান-বিরোধী যুদ্ধ করতে গেলে রিয়াদ ও আবুধাবি ধ্বংস হবে: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৩:১১ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় হামলা চালানোর পর তার সমালোচনা করে পশ্চিমা দেশগুলো যেসব বক্তব্য দিয়েছে সেসবরে তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপরে নীরব থাকে তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠায় বোঝা যায়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের মূল্য অনেক বেশি।
-
'বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মোকাবেলা করছে ইয়েমেন'
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৫:০৫ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি বলেছেন, সৌদি আরবের সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্পদশালী দেশগুলোর মোকাবেলা করছে।
-
'মার্কিন ক্ষেপণাস্ত্র এবং রাডার ব্যবস্থা সৌদিতে চালানো হামলা ঠেকাতে ব্যর্থ'
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১২:৩৯মার্কিন ডেস্ট্রয়ার বহর, ক্ষেপণাস্ত্র, এবং রাডার ব্যবস্থা সৌদি আরবকে প্রতিরক্ষা দিতে শোচনীয় ভাবে ব্যর্থ হচ্ছে। এ সব ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার এবং রাডার বিক্রির সময়ে আমেরিকার যে সব গুণাগুণের কথা ফলাও করে প্রচার করেছিল যুদ্ধের বাস্তবতার মুখে তার সবই শেষ পর্যন্ত ফাঁকা বুলি হিসেবে প্রমাণিত হচ্ছে। রুশ সামরিক বাহিনীর উচ্চ পদস্থ সূত্র থেকে এটি জানানো হয়েছে।
-
ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু সৌদি ভাড়াটে নিহত
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০৯:২৩ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত।
-
ইরাক থেকে তেল আমদানি করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০৭:৫৩সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পর তেলের উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় প্রতিবেশী ইরাক থেকে তেল আমদানির পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।