-
ইসরাইলের দর্প চূর্ণ করে দিয়েছে হিজবুল্লাহ: প্রেস টিভিকে মার্কিন বিশেষজ্ঞ
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৯:১০আমেরিকার প্রখ্যাত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দর্প চূর্ণ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকালের (রোববার) হামলার মাধ্যমে একথা পরিস্কার হয়ে যাচ্ছে যে, ইসরাইল ইচ্ছা করলেই লেবাননের উপর হামলা চালাতে পারবে না।
-
কাতারি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ইরান
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৮:০৪পারস্য উপসাগরীয় দেশ কাতারের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। কাতারের নাগরিকরা এখন থেকে ইরানে পৌঁছানো মাত্রই ভিসা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ তারা অন-অ্যারাইভাল ভিসা পাবেন।
-
ইরানের সর্বোচ্চ নেতাকে কৃতজ্ঞতা জানিয়ে হামাস নেতা হানিয়া’র চিঠি
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০২:৩৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এই সংগঠন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক চিঠিতে এই প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
হিজবুল্লাহর হামলায় ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত!
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৯:৪৭ইহুদিবাদি ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলের খবরে ইসরাইলের পক্ষ থেকে এমন ইঙ্গিত তুলে ধরা হয়েছে।
-
ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা: সামরিক যান ধ্বংস
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৮:১২ইহুদিবাদি ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস এবং এতে থাকা ইহুদিবাদি সেনারা হতাহত হয়েছে।
-
হিজবুল্লাহর ভয়ে ইসরাইলের সামরিক মহড়া স্থগিত
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৩:০৬ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভয়ে তাদের পূর্বনির্ধারিত সামরিক মহড়া স্থগিত করেছে।
-
ইয়েমেনের কারাগারে সৌদি বাহিনীর হামলা: নিহত ৬০
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১২:২৯ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ধামার প্রদেশে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো ১০০ জন আহত হয়েছে।
-
ইসরাইলকে ড্রোন হামলার মূল্য পরিশোধ করতে হবে: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ০১, ২০১৯ ০৩:০৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলার জবাব দেয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে তার কোনে নড়চড় হবে না। তিনি বলেছেন, গত সপ্তাহের ড্রোন হামলার জন্য ইসরাইলকে ‘মূল্য পরিশোধ করতে হবে’।
-
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাচ্ছে ইরাক
আগস্ট ৩১, ২০১৯ ১৩:৩২ইরাকের সংসদে 'ফাতাহ' ফ্রন্টের মুখপাত্র আহমাদ আল আসাদি বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি'র অবস্থানে হামলার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। ইরাক সরকার সেখানে আনুষ্ঠানিকভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানাবে।
-
সৌদি সমর্থিত গেরিলাদেরকে সন্ত্রাসী বলল আরব আমিরাত
আগস্ট ৩১, ২০১৯ ১২:৪৪ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি সমর্থিত যেসব ব্যক্তি হুথিদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসী বলে অভিহিত করেছে। আমিরাতের এ মন্তব্যের মধ্যদিয়ে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে আবুধাবি এবং রিয়াদের মধ্যকার মারাত্মক দ্বন্দ্ব ও মতভেদ আরো পরিষ্কার হয়ে উঠল।