-
সংযুক্ত আরব আমিরাতের অবস্থানে বিরক্ত সৌদি রাজা
আগস্ট ২৯, ২০১৯ ০৯:০৩সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অবস্থানে বিশেষ করে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে আবুধাবির বর্তমান নীতির কারণে চরমভাবে বিরক্ত হয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ।
-
ইসরাইলি ড্রোন লক্ষ্য করে গুলি চালালো লেবাননি সেনাবাহিনী
আগস্ট ২৯, ২০১৯ ০৬:২৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দুটি অনুপ্রবেশকারী ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে লেবাননের সেনাবাহিনী। দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইল তিনটি ড্রোন পাঠায় তবে লেবাননের সামরিক বাহিনী দুটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে।
-
সৌদি সমর্থনে ইরাকে হামলা চালিয়েছে ইসরাইল
আগস্ট ২৮, ২০১৯ ১৩:০৫ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা বলেছেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরে হামলা চালিয়েছে এবং এ হামলার পেছনে সৌদি আরবের সমর্থন ছিল।
-
গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ২ ফিলিস্তিনি শহীদ
আগস্ট ২৮, ২০১৯ ০৭:২৮অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা গাজার পুলিশ বাহিনীর সদস্য।
-
হিজবুল্লাহ'র জবাবের ধরণ এখনই প্রকাশ করা হবে না: উপ-মহাসচিব
আগস্ট ২৮, ২০১৯ ০৫:২৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র উপ-মহাসচিব শেখ নায়িম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, তবে এর ধরণ সম্পর্কে এখনই কিছু প্রকাশ করা হবে না।
-
যেকোন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরাকি বাহিনী: প্রধানমন্ত্রী
আগস্ট ২৮, ২০১৯ ০৩:২৪ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন কঠোরভাবে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ হামলা ইরাকের ভেতর থেকে হোক আর বাইরে থেকে হোক- তা মোকাবেলা করবে দেশের সামরিক বাহিনী।
-
সিরিয়ার ক্ষতি করতে চায় আমেরিকা: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ২৮, ২০১৯ ০২:৩৩আমেরিকা সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ করে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তে ইহুদিবাদীদের চলাচলে নিষেধাজ্ঞা
আগস্ট ২৭, ২০১৯ ১৫:২৪লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে চলাচল না করতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এই ভয়ে ইসরাইলি সেনাবাহিনী এ নিষেধাজ্ঞা জারি করেছে।
-
ইসরাইলি হামলা ইরাকি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: সংসদীয় গ্রুপ
আগস্ট ২৭, ২০১৯ ১৩:০৭ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবির প্রতিনিধিত্বকারী সংসদীয় জোট সাম্প্রতিক হামলাকে ইরাকের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছে। সোমবার এক বিবৃতিতে সংসদীয় ফাতাহ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিভিন্ন ঘাঁটিতে হামলার ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করে। এসব হামলা ইহুদিবাদী ইসরাইল চালিয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে।
-
ইসরাইলি হামলা ‘যুদ্ধ ঘোষণা’র শামিল: লেবাননের প্রেসিডেন্ট আউন
আগস্ট ২৭, ২০১৯ ০৫:১১লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় লেবানন যেকোনো মূল্যে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।