পশ্চিম এশিয়া
  • ১০ ড্রোন দিয়ে সৌদি তেল স্থাপনায় ইয়েমেনিদের হামলা

    ১০ ড্রোন দিয়ে সৌদি তেল স্থাপনায় ইয়েমেনিদের হামলা

    আগস্ট ১৭, ২০১৯ ১৪:০০

    ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (শনিবার) দশটি ড্রোনের সাহায্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি'র বরাত দিয়ে আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

  • গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

    গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

    আগস্ট ১৭, ২০১৯ ০৭:৩৯

    ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো আজ (শনিবার) ভোরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে। গাজার উত্তরাঞ্চলে একটি উপশহরে এ হামলা চালানো হয়।

  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: হিজবুল্লাহ

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: হিজবুল্লাহ

    আগস্ট ১৭, ২০১৯ ০২:৩৫

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরানের বিরুদ্ধে হামলা হলে গোটা প্রতিরোধ শক্তি যুদ্ধের ময়দানে হাজির হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করেছে হিজবুল্লাহ।

  • গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি বিমান হামলা

    গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি বিমান হামলা

    আগস্ট ১৭, ২০১৯ ০২:১৪

    ইহুদিবাদী ইসরাইল নতুন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) গাজা সীমান্তে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে আহত করার পর এ বিমান হামলা চালাল বর্ণবাদী ইসরাইল।

  • শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

    শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

    আগস্ট ১৬, ২০১৯ ০৪:৪২

    সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ শত্রুর ছাঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। উত্তর লেবাননের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্রটি সিরিয়ার হামা প্রদেশের দিকে ছুঁটি আসছিল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।  

  • গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

    গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

    আগস্ট ১৫, ২০১৯ ১৪:১৯

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, গতরাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া'র আকাশে ড্রোনটি ভূপাতিত হয়।

  • মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সম্মান ও অবস্থান বেড়েছে: হিজবুল্লাহ মহাসচিব

    মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সম্মান ও অবস্থান বেড়েছে: হিজবুল্লাহ মহাসচিব

    আগস্ট ১৫, ২০১৯ ০৪:১২

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের অবস্থান ও মর্যাদা আগের চেয়ে বেড়েছে। গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

  • জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন চায় ইরাক

    জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন চায় ইরাক

    আগস্ট ১৪, ২০১৯ ১৫:৫০

    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাগদাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

  • হরমুজ প্রণালীতে ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক

    হরমুজ প্রণালীতে ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক

    আগস্ট ১৪, ২০১৯ ০৯:৩৩

    পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক।