-
সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা; সেনা নিহত
জুন ০৩, ২০১৯ ১২:০৬সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের টি-৪ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে সিরিয়ার এক সেনা নিহত ও দুজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
মক্কা বিবৃতি: ইরান-বিরোধী বক্তব্য প্রত্যাখ্যান করেছে কাতার
জুন ০৩, ২০১৯ ১০:৩১সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি পারস্য উপসাগরীয় ও আরব দেশগুলোর যে সম্মেলন হয়েছে তার চূড়ান্ত ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে কাতার। ওই ঘোষণায় ইরান-বিরোধী বক্তব্য দেয়া হয়েছে।
-
আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলা; ব্যাপক ভাঙচুর (ভিডিও)
জুন ০২, ২০১৯ ২০:০১মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে এবাদতরত মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের গেট ভাঙচুর করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের সঙ্গে ছিল শত শত দখলদার ইহুদিবাদী। এসব ইহুদিবাদী উপশহরবাসী হিসেবে পরিচিত। তারা মুসলমানদের ভূমি দখলে নিয়ে নিজেদের জন্য উপশহর তৈরি করেছে।
-
সিরিয়ায় ফের ইসরাইলি হামলা: অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়ার চেষ্টা
জুন ০২, ২০১৯ ১৩:৪৮দখলদার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আজ ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
আরো বিস্ময় অপেক্ষা করছে: সৌদিকে হুথি আন্দোলন
জুন ০২, ২০১৯ ১১:৩৭ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ নাসের আল-আতিফি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে তার দেশ ভালো অগ্রগতি লাভ করেছে এবং সৌদি আরব ও তার মিত্ররা বিস্মিত হবে।
-
ওআইসি বৈঠক: সৌদির পথে হাঁটে নি সদস্য দেশগুলো
জুন ০২, ২০১৯ ০৭:১৭সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে রিয়াদ সরকারের দাবি মতো কাজ করতে রাজি হয় নি সদস্য দেশগুলো। সৌদি আরব চেয়েছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ওআইসি-কে কাজে লাগাতে কিন্তু সদস্য দেশগুলো বিষয়টি এড়িয়ে ফিলিস্তিন ইস্যুর ওপর গুরুত্বারোপ করেছে।
-
আবারও আকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
জুন ০২, ২০১৯ ০৩:১৯সিরিয়ার রাজধানী দামেস্কের পাশ্ববর্তী এলাকা লক্ষ্য করে শত্রুদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
-
সিরিয়ার রাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১০, আহত ২০
জুন ০২, ২০১৯ ০২:৫৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২০। গতরাতে (শনিবার রাতে) শহরের আন-নায়িম চত্বরে এসডিএফের একটি চেক পয়েন্টের কাছে এ বিস্ফোরণ ঘটে। কুর্দি যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সংক্ষেপে এসডিএফ বলা হয়।
-
ইরানের সঙ্গে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে: হিজবুল্লাহ মহাসচিব
জুন ০১, ২০১৯ ০৩:১৯লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সে আগুনে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) কুদস দিবস উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন।
-
ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস
জুন ০১, ২০১৯ ০১:৩২ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল রেদোয়ান শুক্রবার গাজায় এক বক্তৃতায় এ কৃতজ্ঞতা জানান।