-
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইয়েমেন (ভিডিও)
এপ্রিল ১৭, ২০১৯ ১৩:০২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এরইমধ্যে বাদ্র-এফ নামে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
-
২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যবস্থা করছেন জেনারেল সিসি
এপ্রিল ১৭, ২০১৯ ১০:১৪মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। এজন্য তিনি দেশটির সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন এবং জাতীয় সংসদ এরইমধ্যে তা অনুমোদনও দিয়েছে। তবে সংবিধান সংশোধনের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ৩০ দিনের মধ্যে গণভোটে দিতে হবে।
-
আমেরিকার দাবি মিথ্যা বলে নাকচ করল ইরাক
এপ্রিল ১৭, ২০১৯ ০৯:৩৮ইরাকের অর্থনীতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ভূমিকা নিয়ে আমেরিকা সম্প্রতি যে দাবি করেছে তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। তিনি বলেছে, ইরানের এলিট ফোর্স আইআরজিসি-কে নিয়ে আমেরিকা মিথ্যা কথা বলছে।
-
ওয়াশিংটনের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে: আসাদ
এপ্রিল ১৭, ২০১৯ ০১:২২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়।
-
৮ দিনের অনশনের পর ফিলিস্তিনি বন্দিদের দাবি মেনে নিল ইসরাইল
এপ্রিল ১৬, ২০১৯ ১৫:০৯টানা অনশন ধর্মঘটের আট দিন পর ফিলিস্তিনি বন্দিদের দাবি মেনে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের বন্দি বিষয়ক তথ্য কেন্দ্র গতরাতে এ তথ্য জানিয়েছে।
-
সন্ত্রাসবাদের ধুয়া: ১৩৮ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন
এপ্রিল ১৬, ২০১৯ ১৪:৫২সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বাহরাইনের ১৩৮ ব্যক্তিকে তিন বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর মধ্যে ৬৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। একইসঙ্গে ১৩৮ জনের সবার নাগরিকত্ব কেড়ে নিয়েছে সরকার।
-
এস-৪০০ কিনলে নিষেধাজ্ঞা দেয়া ঠিক হবে না: তুরস্ক
এপ্রিল ১৬, ২০১৯ ১৩:৩১তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে আংকারার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা দেয়া উচিত হবে না কারণ তুরস্ক আমেরিকার শত্রু দেশ নয়। এছাড়া, ন্যাটো সামরিক জোটের প্রতি তুরস্ক সম্পূর্ণ অনুগত বলেও তিনি উল্লেখ করেন।
-
আমেরিকার অশুভ লক্ষ্য বাস্তবায়ন হতে দেবে না প্রতিরোধ সংগ্রাম: হিজবুল্লাহ
এপ্রিল ১৫, ২০১৯ ১৫:১৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, আমেরিকা এখন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে নতি স্বীকারে বাধ্য করতে চায়। কিন্তু লেবাননের জনগণ কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
-
‘সিরিয়া সরকারের সঙ্গে জাতিসংঘ দূতের কার্যকর আলোচনা’
এপ্রিল ১৫, ২০১৯ ১২:৫৫সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে কার্যকর আলোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত গাইয়ের পেডারসেন।
-
ফিলিস্তিনি গ্রামের ওপর ইহুদি বসতিদের পাথর নিক্ষেপ: গাড়ি ও বাড়িঘরে ভাঙচুর
এপ্রিল ১৫, ২০১৯ ১১:৩৪অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে মুখোশধারী অবৈধ ইহুদি বসতিরা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালিয়েছে। একটি ভিডিও ফুটেজে এ হামলার খবর পাওয়া গেছে।