-
ড্রোন ভূপাতিত হওয়ায় ক্ষুব্ধ সৌদি; ইয়েমেনে ব্যাপক বিমান হামলা
মার্চ ২৩, ২০১৯ ১১:৩৩দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরব নতুন করে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার পর সৌদি বাহিনী ধারাবহিকভাবে বিমান হামলা চালায়।
-
হিজবুল্লাহর প্রতি জনগণের সমর্থন রয়েছে: পম্পেওকে আউন
মার্চ ২৩, ২০১৯ ০৬:২৫লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে মিশেল আউন একথা বলেছেন।
-
সিরিয় জনগণ সম্ভাব্য সব পন্থায় গোলানকে উদ্ধার করবে: দামেস্ক
মার্চ ২২, ২০১৯ ১১:০৯সিরিয়ার জনগণ সম্ভাব্য সব পন্থায় গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেক উদ্ধার করবে। গোলান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উক্তির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
গোলান ইস্যুতে সিরিয়াকে পূর্ণ সমর্থন দিল আরব লীগ
মার্চ ২২, ২০১৯ ০৮:৪১গোলান ইস্যুতে সিরিয়াকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি বলেছেন, তার সংস্থা মনে করে গোলান মালভূমির ওপর সিরিয়ার পূর্ণ মালিকানা থাকা উচিত।
-
গোলানকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দিতে চান ট্রাম্প
মার্চ ২২, ২০১৯ ০৭:৫২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার এখনই উপযুক্ত সময়। গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
-
ইরাকের দজলা নদীতে ফেরি ডুবে ৯৪ জনের প্রাণহানি
মার্চ ২১, ২০১৯ ২১:০৫ইরাকের মসুল শহরের অদূরে দজলা নদীতে আজ (বৃহস্পতিবার) একটি ফেরি ডুবে অন্তত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১৯টি শিশু এবং ৬১ জনই নারী।
-
আমিরাতের নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কঠোর অভিযোগে কাতার
মার্চ ২১, ২০১৯ ১৪:২০সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং পরিবেশের প্রতি মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে কাতার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র কাছে জানানো লিখিত অভিযোগে এ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সংস্থাটিকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।
-
আলজুফ প্রদেশে সৌদি ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি
মার্চ ২১, ২০১৯ ১৩:৪০ইয়েমেনি সেনা ও পপুলার কমিটি আলজুফ প্রদেশের সৌদি ভাড়াটে বাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ওই প্রদেশে গতরাতে ইয়েমেনি সেনারা কাতিউশা ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়।
-
বাশার আসাদের ইরান সফরে রাশিয়া চিন্তিত ছিল না: রুশ রাষ্ট্রদূত
মার্চ ২১, ২০১৯ ১২:৩৫ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান বলেছেন, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট তেহরান সফরে গেলে মস্কো অসন্তুষ্ট হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বন্ধুপ্রতীম দু দেশের মধ্যে ফাটল ধরানোর জন্য এ ধরনের রিপোর্ট প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
-
একটি বিমান ঘাঁটিতে প্রথম এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক
মার্চ ২১, ২০১৯ ০৬:৫২তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে।