-
ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে ইসরাইল
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১২:০৩বায়তুল মুকাদ্দাস শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আরব অধ্যাপক নাদেরা শালহুব কেভোরকিয়ান জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের সেনারা নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ইহুদিবাদী সেনারা নিশ্চিত হচ্ছে যে, কোনটি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র।
-
‘আমেরিকার পক্ষে যারা কাজ করে তাদেরকে রক্ষা করে না ওয়াশিংটন’
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ০৬:০৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফকে আমেরিকার ওপর নির্ভর করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন পর্যন্ত যারা আমেরিকার ওপর নির্ভর করেছে তাদের কাউকে ওয়াশিংটন রক্ষা করেনি।
-
সীমান্তে হুথিদের হামলায় ৯ সৌদি সেনা নিহত
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ০৭:৩৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের অন্তত নয় সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে।
-
হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি ইসরাইলের নেই: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ২২:৪৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামি প্রতিরোধ শক্তি দিন দিন জোরদার হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি শনিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেছেন। হাসান নাসরুল্লাহ বলেন, গত কয়েক বছরে আমেরিকা ও ইসরাইল প্রতিরোধ শক্তির বিরুদ্ধে সম্ভাব্য সব কিছু করেছে। কিন্তু এই প্রতিরোধ শক্তিই এখন নির্ধারকের আসনে পৌঁছে গেছে।
-
এস-৪০০ কেনা থেকে পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না: এরদোগান
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৫:৪১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে তার দেশ দৃঢ় অবস্থানে থাকবে। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার জন্য আমেরিকার পক্ষ থেকে বেধে দেয়া সময়সীমার মেয়াদ শেষ হওয়ার একদিন পর তিনি একথা বললেন।
-
পিছু হটছেন না ফিলিস্তিনিরা; আজও বিক্ষোভে যোগ দিচ্ছেন গাজাবাসীরা
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৫:৫৭ফিলিস্তিনিরা আজও গাজায় বিক্ষোভে যোগ দিচ্ছেন। প্রতি শুক্রবারই গাজাবাসীরা নিজ ভিটেমাটিতে ফেরার দাবিতে ইহুদিবাদী ইসরাইলের সীমান্তের কাছে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
-
সাংবাদিক খাশোগির মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে: তুর্কি পুলিশ
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৩:২৩প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে বলে মনে করছে তুরস্কের পুলিশ। তারা এমন কিছু তথ্য-প্রমাণ পেয়েছে যা থেকে মনে হচ্ছে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট প্রধানের বাসভবনে মৃতদেহ পোড়ানো হয়েছে।
-
বাহরাইনের রাজনীতিতে সক্রিয় থাকতে হবে: শেইখ ঈসা কাসেম
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১১:৪৫বাহরাইনের শিয়া মুসলমানদের প্রধান নেতা শেইখ ঈসা কাসেম জনগণকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
-
সোচি শীর্ষ সম্মেলন: রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানে গুরুত্ব আরোপ
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ০৩:২৭সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়া, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশটির পুনর্গঠনে সহযোগিতা করার প্রত্যয় জানিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে একদিনের ত্রিপক্ষীয় সোচি শীর্ষ সম্মেলনে শেষ হয়েছে।
-
ইয়েমেনে সৌদি জোটের অবরোধ-আগ্রাসনে ৮৫ হাজার শিশুর প্রাণহানি
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ১৪:৩৯ইয়েমেনের ওপর সৌদি জোটের অবরোধ, ক্ষুধা ও ওষুধ-সংকটের কারণে দেশটির ৮৫ হাজার শিশু প্রাণ হারিয়েছে। ক্রিস মর্ফি নামের একজন মার্কিন সিনেটর এক রিপোর্টে এই তথ্য দিয়েছেন।