-
বিশ্ব বিবেক ফিলিস্তিনের বিরুদ্ধে মার্কিন চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে: ইসমাইল হানিয়া
ডিসেম্বর ০৭, ২০১৮ ১৫:১৯ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, বিশ্ব বিবেক ফিলিস্তিনের জনগণের প্রতিরোধের বিরুদ্ধে মার্কিন চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।
-
শান্তি আলোচনার মধ্যেই ২৮ বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
ডিসেম্বর ০৭, ২০১৮ ১০:৫৫দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরব অন্তত ২৮ বার বিমান হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেন ইস্যুতে যখন হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজন সংঘাত অবসানের জন্য শান্তি আলোচনা করছে তখন সৌদি আরব দৃশ্যত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
-
সৌদি আরবের জিজানে ৬টি ক্ষেপণাস্ত্র মেরেছে হুথিরা
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৮:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দরিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি জোটের বর্বর বিমান হামলার জবাবে হুথি সমর্থিত সেনারা এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
-
ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নিন: সৌদিকে জাতিসংঘ
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৮:০৫দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর থেকে আগ্রাসী সৌদি আরবের অবরোধ তুলে নেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইডেনে যখন শান্তি আলোচনা শুরু হয়েছে তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানালেন।
-
সৌদিকে কড়া বার্তা দিয়েছে কাতার: পাক অর্থনীতিবিদ
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৪:০৬তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে গিয়ে কাতার প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে কড়া বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের খ্যাতিমান অর্থনীতিবিদ আবিদ হাসান। তিনি আরো বলেছেন, কাতারের সিদ্ধান্তে আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
-
খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজকে দায়ী করে মার্কিন সিনেটে প্রস্তাব
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৩:২৩মার্কিন সিনেটে আনা নতুন একটি প্রস্তাবে বলা হয়েছে, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনে সামরিক আগ্রাসনের জন্য সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান দায়ী। এ প্রস্তাবের মাধ্যমে আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দল যুবরাজ বিন সালমানকেই আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল।
-
রাজনৈতিক কারণে ওপেক ছাড়ছে না কাতার: জ্বালানীমন্ত্রীর দাবি
ডিসেম্বর ০৬, ২০১৮ ০৬:৪৫কাতারের জ্বালানীমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, রাজনৈতিক কারণে তার দেশ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে না। ওপেকের ১৭৫তম বৈঠকে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে গতরাতে (বুধবার রাতে) এ মন্তব্য করেন কা’বি।
-
কাতারের আমিরকে দাওয়াত দিলেন সৌদি রাজা
ডিসেম্বর ০৫, ২০১৮ ১০:৪২পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে লিখিত দাওয়াত দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
শান্তি আলোচনার জন্য সুইডেন গেছে হুথি আনসারুল্লাহ প্রতিনিধিদল
ডিসেম্বর ০৫, ২০১৮ ০৮:৪৭জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় অংশ নিতে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের একটি প্রতিনিধিদল রাজধানী সানা থেকে সুইডেন গেছে। আনসারুল্লাহ প্রতিনিধিদেরকে এস্কর্ট দিয়ে নিয়ে যান জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত মার্টিন গ্রিফিত। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের সঙ্গে সুইডেনে আলোচনা করবেন আনসারুল্লাহ নেতারা।
-
‘যুদ্ধকে ইসরাইলের ভেতরে নেয়ার পরিকল্পনা নিয়েছে হিজবুল্লাহ’
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৬:১২ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর টানেল বন্ধের নামে লেবানন সীমান্তে সামরিক অভিযান শুরু করেছে। ইসরাইল দাবি করছে, হিজবুল্লাহ ইসরাইল অধিকৃত এলাকার কাছে এসব টানেল তৈরি করেছে।