পশ্চিম এশিয়া
  • ফতেহ আশ-শামের কাছে ১০০ ড্রোন, রাসায়নিক হামলা লক্ষ্য

    ফতেহ আশ-শামের কাছে ১০০ ড্রোন, রাসায়নিক হামলা লক্ষ্য

    ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:১১

    সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের কাছে অন্তত ১০০ ড্রোন রয়েছে যা ইদলিব প্রদেশে সরকারি সেনাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার কাজে ব্যবহার করবে বলে সন্ত্রাসীরা পরিকল্পনা করেছে। তুরস্কের একজন ব্যবসায়ীর মাধ্যমে সন্ত্রাসীরা এসব ড্রোন হাতে পেয়েছে। সাবেক নুসরা ফ্রন্ট বর্তমানে ফতেহ আশ-শাম নামে পরিচিত।

  • ঠাণ্ডা লাগায় সৌদি যুবরাজের সঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্টের বৈঠক বাতিল!

    ঠাণ্ডা লাগায় সৌদি যুবরাজের সঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্টের বৈঠক বাতিল!

    ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:০৮

    আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফলিকার সাক্ষাত পেতে ব্যর্থ হয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। আলজেরিয়ায় সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মধ্যে পূর্বঘোষিত বৈঠক বাতিল করেন বুতেফলিকা।

  • সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই

    সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই

    ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:০২

    সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ক্রমান্বয়ে পরস্পরের বন্দিদের মুক্তি দেবে। এর ফলে সব বন্দি মুক্তি পেতে কয়েক মাস সময় লাগবে।

  • সৌদি যুবরাজকে 'প্যাক ম্যান' বলেছিলেন খাশোগি; কি বোঝাতে চেয়েছিলেন তিনি?

    সৌদি যুবরাজকে 'প্যাক ম্যান' বলেছিলেন খাশোগি; কি বোঝাতে চেয়েছিলেন তিনি?

    ডিসেম্বর ০৩, ২০১৮ ১৫:৩৯

    সৌদি সাংবাদিক জামাল খাশোগি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে 'প্যাক ম্যান' বলে মনে করতেন। কানাডায় বসবাসকারী সৌদি আরব থেকে নির্বাসিত অধিকারকর্মী ওমর আব্দুল আজিজকে পাঠানো বার্তায় তিনি বিন সালমানকে 'পশু' ও 'প্যাক ম্যান' বলে উল্লেখ করেন। 'প্যাক ম্যান' হচ্ছে ভিডিও গেমের একটি চরিত্র, যে তার পথের সবকিছুকে খেয়ে ফেলে। তার পথে অবস্থানকারী সমর্থকদেরও খেতে দ্বিধা করে না 'প্যাক ম্যান'।

  • জানুয়ারি মাসে ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

    জানুয়ারি মাসে ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

    ডিসেম্বর ০৩, ২০১৮ ১৩:৩০

    তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কাতার। দেশটির জ্বালানীমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, বিশ্ব অঙ্গনে কাতারের ভূমিকা জোরালো করতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৬১ সালে ওপেকের সদস্য হয়েছিল কাতার।

  • সিরিয়ার সেনা অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ক্ষেপণাস্ত্র হামলা

    সিরিয়ার সেনা অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ক্ষেপণাস্ত্র হামলা

    ডিসেম্বর ০৩, ২০১৮ ০৪:২৩

    সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সেদেশের সরকারি বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়েছে।

  • ইহুদিবাদীরা মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিচ্ছে: ফিলিস্তিনের ধর্মমন্ত্রী

    ইহুদিবাদীরা মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিচ্ছে: ফিলিস্তিনের ধর্মমন্ত্রী

    ডিসেম্বর ০২, ২০১৮ ১৬:৪১

    ফিলিস্তিনের ধর্ম ও ওয়াক্‌ফ বিষয়ক মন্ত্রী ইউসুফ ইদিস বলেছেন, ইহুদিবাদীরা মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিচ্ছে। আজ (রোববার) ফিলিস্তিনি গণমাধ্যম 'ফিলিস্তিন আল-ইউম' এ খবর জানিয়েছে।

  • পিজিসিসি বৈঠকে যোগ দিতে কাতারকে আমন্ত্রণ জানাবে সৌদি

    পিজিসিসি বৈঠকে যোগ দিতে কাতারকে আমন্ত্রণ জানাবে সৌদি

    ডিসেম্বর ০২, ২০১৮ ১৪:২৮

    পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র আসন্ন সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারকে আমন্ত্রণ জানাবেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ। চলতি মাসে সৌদি আরবের দাম্মাম শহরে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

  • সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ

    সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ

    ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১৮

    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে,  রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।