সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i66254-সামরিক_অভ্যুত্থানের_ভয়ে_সেনা_তলব_করেছেন_সৌদি_যুবরাজ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে,  রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে,  রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।

আল-খালিজ অনলাইন জানিয়েছে, সম্ভাব্য অভ্যুত্থান ঠেকানোর জন্য যুবরাজ আগেভাগেই দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সশস্ত্র সেনা সদস্যদেরকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার সময় তিনি এ নির্দেশ দেন।

সৌদি রাজা সালমান ও যুবরাজ বিন সালমান

তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমাভাবে হত্যা ও ইয়েমেনে সামরিক আগ্রাসনের জন্য যখন যুবরাজ বিন সালমান দেশে-বিদেশে মারাত্মক সমালোচনার মুখে রয়েছেন তখন এ খবর বের হলো।

জার্মানিতে নির্বাসিত জীবনযাপনকারী ভিন্ন মতের অধিকারী প্রিন্স খালিদ বিন ফারহান আলে সৌদ জানিয়েছেন, প্রাসাদ অভ্যুত্থান নিকটবর্তী এবং যুবরাজ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী একটি পক্ষ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, বিন সালমানের সরকারের স্টাইল হচ্ছে “অজ্ঞতা ও কল্পনাবিলাস”।#

পার্সটুডে/এসআইবি/১