পশ্চিম এশিয়া
  • ঘরে আশ্রয় দিয়ে সুন্নিদের বাঁচাতে বলেছিলেন আয়াতুল্লাহ সিস্তানি

    ঘরে আশ্রয় দিয়ে সুন্নিদের বাঁচাতে বলেছিলেন আয়াতুল্লাহ সিস্তানি

    অক্টোবর ৩০, ২০১৮ ১২:৫২

    ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ বিরোধী লড়াইয়ে সুন্নি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন দেশটির গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। ইসলামি মাজহাবগুলোর মধ্যে নৈকট্য সৃষ্টি বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি'র সঙ্গে বৈঠকে তিনি নিজেই একথা বলেছেন।

  • ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিল পিএলও

    ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিল পিএলও

    অক্টোবর ৩০, ২০১৮ ১২:৩০

    ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র কেন্দ্রীয় পরিষদ ইসরাইলকে দেয়া স্বীকৃতি বাতিল এবং তেল আবিবের সঙ্গে করা সব চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওই পরিষদ বলেছে, ইহুদিবাদী ইসরাইল যতদিন পূর্ব বায়তুল মুকাদ্দাসকে (পূর্ব জেরুজালেম) রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দিচ্ছে ততদিন তাদের এ সিদ্ধান্ত বহাল থাকবে।

  • সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: মুয়াল্লেম

    সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: মুয়াল্লেম

    অক্টোবর ৩০, ২০১৮ ০৫:৩৮

    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশের সংবিধান প্রণয়ন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে হস্তক্ষেপ করার অধিকার কোনো বিদেশিকে দেয়া হবে না। রাজধানী দামেস্কে কর্মকর্তাদের সমাবেশে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • সংযুক্ত আরব আমিরাত ন্যক্কারজনক পদক্ষেপ নিয়েছে: হামাস

    সংযুক্ত আরব আমিরাত ন্যক্কারজনক পদক্ষেপ নিয়েছে: হামাস

    অক্টোবর ৩০, ২০১৮ ০২:৫১

    ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, দখলদার ইসরাইল যখন গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন একজন ইহুদিবাদী মন্ত্রীকে আবুধাবি সফরের আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত ন্যক্কারজনক কাজ করেছে আরব আমিরাত।

  • আবুধাবিতে বীরদর্পে মসজিদে ঘুরলেন ঘাতক ইসরাইলি মন্ত্রী

    আবুধাবিতে বীরদর্পে মসজিদে ঘুরলেন ঘাতক ইসরাইলি মন্ত্রী

    অক্টোবর ২৯, ২০১৮ ১৭:৫১

    সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতায় আবুধাবির 'শেইখ জায়েদ বিন সুলতান' মসজিদে বীরদর্পে ঘুরে বেড়ালেন ইসরাইলের ঘাতক মন্ত্রী মিরি রেগেভ। তার মসজিদ পরিদর্শনের ছবি প্রকাশ করে ইসরাইলি গণমাধ্যম এ খবর দিয়েছে।

  • এবার আমিরাতি বিশ্বাসঘাতকতা: মুসলিম দেশে বাজলো ইসরাইলের জাতীয় সঙ্গীত

    এবার আমিরাতি বিশ্বাসঘাতকতা: মুসলিম দেশে বাজলো ইসরাইলের জাতীয় সঙ্গীত

    অক্টোবর ২৯, ২০১৮ ১৭:০৭

    সংযুক্ত আরব আমিরাতে জুডু প্রতিযোগিতায় বেজেছে মুসলমানদের প্রধান শত্রু ইসরাইলের জাতীয় সঙ্গীত। আরব আমিরাত সব রীতিনীতি লঙ্ঘন করে ইসরাইলি প্রতিযোগীকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পর থেকেই এ বিষয়ে সমালোচনা চলছিল। প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগী একটি স্বর্ণপদক পায় এবং এরপরই বাজানো হয় দখলদারদের জাতীয় সঙ্গীত। কোনো মুসলিম দেশে এই প্রথম ইসরাইলের জাতীয় সঙ্গীত বাজলো বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

  • খাশোগি হত্যাকাণ্ড: তুরস্কে গেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল  

    খাশোগি হত্যাকাণ্ড: তুরস্কে গেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল  

    অক্টোবর ২৯, ২০১৮ ১৪:২১

    সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব তুরস্ক সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফর করছেন।

  • নেতানিয়াহুর পর এবার ইসরাইলের গোয়েন্দামন্ত্রী যাচ্ছেন ওমানে

    নেতানিয়াহুর পর এবার ইসরাইলের গোয়েন্দামন্ত্রী যাচ্ছেন ওমানে

    অক্টোবর ২৯, ২০১৮ ১৩:২৫

    আগামী সপ্তাহে ওমান সফরে যাচ্ছেন ইহুদিবাদী ইসরাইলের পরিবহণ ও গোয়েন্দামন্ত্রী ইসরাইয়েল কাৎজ। তার কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।  

  • 'মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে ইরানি সামরিক উপদেষ্টারা'

    'মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে ইরানি সামরিক উপদেষ্টারা'

    অক্টোবর ২৯, ২০১৮ ১২:৪১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইরানের সামরিক উপদেষ্টারা মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আজ (সোমবার) বার্তাসংস্থা 'ইরনা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।