-
শান্তি প্রক্রিয়ার সম্ভাবনা বানচালের চেষ্টা করছে ইসরাইল: ফিলিস্তিনি কর্তৃপক্ষ
অক্টোবর ২৫, ২০১৮ ১২:২৩স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইহুদিবাদী ইসরাইলের বিরোধীতার কড়া নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএ। একইসঙ্গে কর্তৃপক্ষ বলেছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার সব ধরনের সুযোগ নষ্ট করার পায়তারা করছে ইসরাইলি শাসক গোষ্ঠী।
-
আগামী অক্টোবরে এস-৪০০ বসাবে তুরস্ক
অক্টোবর ২৫, ২০১৮ ১২:১৬তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশ রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পাওয়ার পর আগামী অক্টোবর মাস নাগাদ তা স্থাপনের কাজ শুরু করবে। আমেরিকা ও ন্যাটো মিত্র জোটের বিরোধিতা সত্ত্বেও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দিলেন।
-
হামাস নেতার বাড়ির পাশে যন্ত্র বসানোর সময় ইসরাইলি গুপ্তচর আটক
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৫৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরাপত্তা বাহিনী গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের এক গুপ্তচরকে আটক করেছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদিল আব্দুল মাহদি
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৩৬ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি শপথ নিয়েছেন। গতরাতে তিনি দেশটির জাতীয় সংসদে শপথবাক্য পাঠ করেন। তার সঙ্গে মন্ত্রিসভার আরও ১৪ মন্ত্রী শপথ নিয়েছেন।
-
সিরিয়ার সব শরণার্থীর ঘরে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২৪, ২০১৮ ১৪:২৮সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, সব শরণার্থী যাতে নিজ ঘরে ফিরতে পারে সে চেষ্টা চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
-
মিথ্যা কথা বলে লেবানন সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ইসরাইল: আউন
অক্টোবর ২৪, ২০১৮ ১৩:৪০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর হাতে গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকার কথা নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে।
-
বাবাকে হত্যার পর ছেলের সঙ্গে সৌদি রাজা ও যুবরাজের সাক্ষাৎ!
অক্টোবর ২৪, ২০১৮ ০৮:৪৫সৌদি সাংবাদিক জামাল খাশোগির ছেলে ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
-
খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে: স্কাই নিউজ
অক্টোবর ২৩, ২০১৮ ১৭:৫৬সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ গণমাধ্যম 'স্কাই নিউজ'। ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে খাশোগির লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়।
-
ইসরাইলের হাতছাড়া হচ্ছে দু'টি এলাকা; আলোচনার সম্ভাবনা নাকচ করল জর্ডান
অক্টোবর ২৩, ২০১৮ ১৬:১৭জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে তার দেশ কোনো ধরণের আলোচনায় যাবে না। ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' এলাকা ফিরিয়ে নেয়া হবে বলে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ঘোষণা দেওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে তেল আবিব। ১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্ডানের ওই দুই এলাকা ব্যবহার করে আসছে।
-
৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন: জাতিসংঘ
অক্টোবর ২৩, ২০১৮ ১৫:০৭জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক বলেছেন, আরব বিশ্বের সবচেয়ে গরীব রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার ফলে দেশটির ৮৪ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।