-
ইরাকের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০১:৪৫ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।
-
বসরায় ইরানি কনস্যুলেটে হামলা; অপরাধীদের শাস্তির দাবি জানাল তেহরান
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০১:২৮ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইরাকের বসরা শহরে ইরানি কনস্যুলেটে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার হোতাদের চরম শাস্তি দাবি করেছেন।
-
সেই তামিমির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৬:২৬ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক ফিলিস্তিনি তরুণী অহেদ তামিমি ও তার পরিবারের ওপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর এ নিষেধাজ্ঞা দিল ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের এক সেনাকে থাপ্পড় মারার জন্য তাকে আট মাস জেল খাটতে হয়েছে।
-
হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে: ইসরাইল
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৩:৩৬ইহুদিবাদী ইসরাইলের একজন কর্মকর্তা বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর বিভিন্ন সময় বিশেষ করে সিরিয়ায় হামলা চালানোর পরও তারা আগের চেয়ে শক্তিশালী হয়েছে। সিরিয়ায় তৎপর বিদেশী মদদুপষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে হিজবল্লাহ।
-
আলোচনার মাধ্যমে ইয়েমেন সংকট সমাধানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সৌদি আরব
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১২:৫৩সৌদি আরব শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট অবসানের সব পথ বন্ধ করে দিয়ে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে।
-
ইদলিব শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১১:০১সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি সেখানে সম্ভাব্য যেকোনো যুদ্ধে জয়লাভের অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, ইদলিবকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।
-
সৌদি আরবের নজিরবিহীন বিবৃতি; ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৭
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ০৭:৫২সৌদি আরবের নাজরান প্রদেশে ন্যাশনাল গার্ড বাহিনীর ক্যাম্পে ইয়েমেনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল-আরাবিয়া গতরাতে এ খবর দিয়েছে।
-
যুদ্ধকে ইরান পর্যন্ত নিয়ে যেতে চায় সৌদি আরব: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ১৪:০২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা যত ষড়যন্ত্র করেছিল তার সবই ব্যর্থ হয়েছে।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য; ব্যর্থ হতে বাধ্য: ইরাক
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ০৮:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি। তিনি বলেন, প্রতিরোধের মুখে এসব নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য।
-
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন আমেরিকার সহজাত প্রবৃত্তি: প্রেসিডেন্ট আসাদ
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ০৪:৩৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, হুমকি-ধমকি, নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন আমেরিকার সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়েছে। তিনি নিজেদের ব্যবহারে পরিবর্তন এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।