-
মার্কিন আগ্রাসন বিনা জবাবে পার পাবে না: সিরিয় রাষ্ট্রদূত
এপ্রিল ১২, ২০১৮ ০৫:২০লেবাননে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আলী আবদুল করিম আলী বলেছেন, আমেরিকা যদি সিরিয়ার ওপর হামলা চালায় তাহলে দামেস্ক তার কঠোর জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে গতকাল (বুধবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
-
বৃহস্পতিবার সিরিয়ায় হামলা শুরু হতে পারে: ব্রিটিশ গণমাধ্যম
এপ্রিল ১২, ২০১৮ ০৩:২০সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনাটি কীভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে পশ্চিমা নেতারা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ বলছে, বৃহস্পতিবারের মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত আরব দেশটির ওপর সামরিক হামলা শুরু হতে পারে।
-
ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় আমরা বিস্মিত নই: সিরিয়া
এপ্রিল ১১, ২০১৮ ২১:১৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় সিরিয়া বিস্মিত হয় নি। সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। আমেরিকা প্রথম থেকেই সিরিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
-
ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবি সৌদি আরবের
এপ্রিল ১১, ২০১৮ ১৮:৫০সৌদি আরব ঘোষণা করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। রাজধানী রিয়াদের আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে আজ (বুধবার) দাবি করেছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।
-
সৌদি বিমান বন্দর ও তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা; বিমান ওঠানামা বন্ধ
এপ্রিল ১১, ২০১৮ ১৩:৫৪ইয়েমেনের বিমানবাহিনী ড্রোনের সাহায্যে সৌদি আরবের আসির প্রদেশে 'আবহা' বিমান বন্দর ও জিযান প্রদেশে 'আরামকো'র তেল স্থাপনায় হামলা চালিয়েছে। 'কাসেফ-এক' ড্রোনের সাহায্যে এসব হামলা হয়েছে। হামলার পর 'আবহা' বিমান বন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। 'আল-মাসিরা' টিভি চ্যানেলের বরাত দিয়ে আল-আলম টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
-
হুমকির মধ্যে সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের যুদ্ধবিমান
এপ্রিল ১১, ২০১৮ ০৯:২৬ইরাক সীমান্তবর্তী সিরিয়ার আকাশসীমায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের যুদ্ধবিমান ওড়ার খবর বেরিয়েছে। সন্ত্রাসী অধ্যুষিত সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের বিমান ওড়ার খবর বের হলো।
-
মার্কিন হুমকির মুখে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় সিরিয়ার সেনারা
এপ্রিল ১১, ২০১৮ ০৮:৩৩মার্কিন সরকারের হুমকির মুখে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে সিরিয়ার সরকার। ৭২ ঘণ্টার জন্য দেশের সমস্ত সামরিকঘাঁটি ও বিমানবন্দরকে এ সতর্কতার আওতায় আনা হয়েছে বলে জার্মান বার্তা সংস্থা ডিপিএ’র বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।
-
অস্ত্র গুদামে পরিণত হচ্ছে সৌদি আরব!
এপ্রিল ১১, ২০১৮ ০৭:১৬ফ্রান্স থেকে অস্ত্র কেনার জন্য প্রায় ২০০০ কোটি ডলারের আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। প্যারিসে তিন দিনের সফরের শেষ দিনে তিনি এ চুক্তি করেন।
-
ফিলিস্তিনিকে গুলিবর্ষণকারী সেনার পদক পাওয়া উচিত: লিবারম্যান
এপ্রিল ১১, ২০১৮ ০৪:০৫একজন ইসরাইলি স্নাইপারের পক্ষ থেকে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান ওই স্নাইপারের প্রশংসা করেছেন। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ওই স্নাইপারকে পদক দেয়া উচিত এবং ফটোগ্রাফারের সামরিক আদালতে বিচার হওয়া উচিত।”
-
নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পর ইসরাইলিদের উল্লাসের ছবি ও ভিডিও ভাইরাল
এপ্রিল ১০, ২০১৮ ১৪:৫৯মুক্তিকামী নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইলি সেনারা উল্লাস করছে - এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইহুদিবাদী স্নাইপার দূর থেকে গুলি করে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করছে। স্নাইপারের গুলিতে যখন ওই ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তখন তা দেখে উল্লাসে মেতে ওঠেন তার সঙ্গীরা। বেদখল হওয়া বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের 'মার্চ ফর রিটার্ন' (ঘরে ফেরা) আন্দোলনকালে এমন ঘটনা ঘটেছে।