পশ্চিম এশিয়া
  • বিপজ্জনক প্রতিক্রিয়া দেখবে ইসরাইল: সিরিয়া

    বিপজ্জনক প্রতিক্রিয়া দেখবে ইসরাইল: সিরিয়া

    এপ্রিল ১০, ২০১৮ ০৬:৪৪

    সিরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হোমস প্রদেশের সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে বিপজ্জনক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। দামেস্ক আরো বলেছে, আমেরিকার সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সাম্প্রতিক হামলা চালানো সম্ভব হয় নি।

  •  হিজবুল্লাহকে ঘুষের প্রস্তাব দিয়েছিল আমেরিকা: নাসরুল্লাহ

    হিজবুল্লাহকে ঘুষের প্রস্তাব দিয়েছিল আমেরিকা: নাসরুল্লাহ

    এপ্রিল ০৯, ২০১৮ ১৬:২৯

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করে দেয়ার কয়েকটি মার্কিন পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর হিজবুল্লাহ যাতে প্রতিরোধ লড়াই থেকে সরে আসে সে জন্য তাকে অর্থ দিতে চেয়েছিল ওয়াশিংটন।

  • সিরিয়ার বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করল ইসরাইল

    সিরিয়ার বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করল ইসরাইল

    এপ্রিল ০৯, ২০১৮ ১১:৫৫

    ‌ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান সিরিয়ার হোমসে সামরিক বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করেছেন। ইসরাইলি দৈনিক 'ইয়েদিয়োথ অহরোনোথ'-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ায় অভিযান শেষে আজ (সোমবার) সকালে দেশে ফিরেছে।"

  •  সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল: রাশিয়া ও সিরিয়া

    সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল: রাশিয়া ও সিরিয়া

    এপ্রিল ০৯, ২০১৮ ১০:০৩

    সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইল ওই ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যার মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

  • অস্ত্র কিনতে ফ্রান্স সফরে গেছেন সৌদি যুবরাজ

    অস্ত্র কিনতে ফ্রান্স সফরে গেছেন সৌদি যুবরাজ

    এপ্রিল ০৯, ২০১৮ ০৯:০৯

    সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফ্রান্সে তিনদিনের সরকারি সফর শুরু করেছেন। এ সফরে তিনি ফ্রান্সের সঙ্গে অস্ত্র এবং অন্যান্য বিষয়ে চুক্তি করবেন। নানা অপরাধ তৎপরতায় জড়িত থাকার কারণে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।

  • গাজায় সহিংসতা বন্ধ করুন: ইসরাইলকে আইসিসি

    গাজায় সহিংসতা বন্ধ করুন: ইসরাইলকে আইসিসি

    এপ্রিল ০৯, ২০১৮ ০৮:৩৭

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গত কয়েকদিন ইসরাইলি সেনাদের আগ্রাসনে গাজায় ৩০ জনের বেশি নিরীহ নাগরিক শহীদ হওয়ার পর আইসিসি এ আহ্বান জানালো।

  • সৌদি রাডার স্টেশনে ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    সৌদি রাডার স্টেশনে ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    এপ্রিল ০৯, ২০১৮ ০৭:১১

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা দেশে তৈরি বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি রাডার স্টেশনে হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে খামিস মুশাইত শহরের কাছে এ রাডার স্টেশনটি অবস্থিত।

  • ফিলিস্তিনিদের আত্মত্যাগ নয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে চপেটাঘাত: হিজবুল্লাহ মহাসচিব

    ফিলিস্তিনিদের আত্মত্যাগ নয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে চপেটাঘাত: হিজবুল্লাহ মহাসচিব

    এপ্রিল ০৯, ২০১৮ ০৫:৫৮

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার জনগণ আত্মত্যাগ ও সাহসিকতার সঙ্গে দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিরা আত্মত্যাগের মাধ্যমে নয়া ষড়যন্ত্রকে চপেটাঘাত করেছে। গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

  • সিরিয়ার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা; দায় নিচ্ছে না কেউ

    সিরিয়ার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা; দায় নিচ্ছে না কেউ

    এপ্রিল ০৯, ২০১৮ ০৪:৫৯

    সিরিয়ার হোমস প্রদেশের 'টি-ফোর' সামরিক বিমানবন্দরে আজ (সোমবার) ভোরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এরপরও সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা ওই হামলা চালিয়েছে।