ফিলিস্তিনিদের আত্মত্যাগ নয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে চপেটাঘাত: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i55536-ফিলিস্তিনিদের_আত্মত্যাগ_নয়া_ষড়যন্ত্রের_বিরুদ্ধে_চপেটাঘাত_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার জনগণ আত্মত্যাগ ও সাহসিকতার সঙ্গে দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিরা আত্মত্যাগের মাধ্যমে নয়া ষড়যন্ত্রকে চপেটাঘাত করেছে। গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
এপ্রিল ০৯, ২০১৮ ০৫:৫৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার জনগণ আত্মত্যাগ ও সাহসিকতার সঙ্গে দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিরা আত্মত্যাগের মাধ্যমে নয়া ষড়যন্ত্রকে চপেটাঘাত করেছে। গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

গাজার সীমান্ত দেওয়ালের কাছে ফিলিস্তিনিদের চলমান আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার বাস্তবায়নের দাবিতে ফিলিস্তিনিরা গত ১১ দিন ধরে মিছিল করছে। তাদের মিছিলে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননের সংসদের গুরুত্ব তুলে ধরে বলেন, সংসদ হচ্ছে সব সংস্থা ও প্রতিষ্ঠানের জননী। কেবল সংসদই গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনতে পারে।

সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সবারই উচিত নির্বাচনে অংশ নেয়া। আগামী ৬ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে হিজবুল্লাহ সরাসরি ১৩ জন প্রার্থী দিয়েছে। এছাড়া সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠন করেছে।  

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সব ধরণের চেষ্টা চালাচ্ছে। কারণ তারা দুই হাজার সাল থেকে এটা উপলব্ধি করতে পেরেছে যে, লেবাননে এমন এক শক্তি রয়েছে যাকে প্রতিরোধ (হিজবুল্লাহ) বলা হয় এবং জনগণের অস্তিত্বের সঙ্গে তারা মিশে আছে।

প্রতিরোধ আন্দোলনের কারণেই লেবানন ইসরাইলের মোকাবেলায় বিজয় লাভ করেছে এবং দখলদার সেনাদেরকে লেবানন থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯